ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুন্দরবনে বন্দুকযুদ্ধে যুবক নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

পূর্ব বিভাগের বাগেরহাটের শরণখোলা রেঞ্জে সুন্দরবনে নৌ পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ফরিদ (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় তার কাছ থেকে দুটি দেশি তৈরি বন্দুক ও দুটি গুলি উদ্ধার করা হয়। নৌ পুলিশ নিহত ফরিদকে সুন্দরবনের বনদস্যু ছোট বাহিনীর সক্রিয় সদস্য বলে দাবি করেছে। মঙ্গলবার ভোরে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের শেলা নদীতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। তবে নিহত ফরিদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম সকালে এই প্রতিবেদককে বলেন, সুন্দরবনের নদীখালে মাছ শিকারে যাওয়া জেলে নৌকায় বনদস্যুরা ডাকাতি করছে এমন গোপণ সংবাদের ভিত্তিতে নৌ পুলিশের একটি দল শেলা নদীতে অভিযানে যায়। এসময় বনদস্যুরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে শুরু করে। এসময় নৌপুলিশও পাল্টা গুলি চালায়।

বেশ কয়েক মিনিট গুলিবিনিময়ের পর বনদস্যুরা পিছু হটলে পুলিশ সেখানে তল্লাসি চালিয়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত একজনকে উদ্ধার করে। ঘটনাস্থল থেকে দুটি একনলা বন্দুক ও দুটি গুলি উদ্ধার করে তারা। মঙ্গলবার সকালে শেলা নদীতে মাছ ধরা জেলেরা সেখানে এসে নিহত ব্যক্তিকে ফরিদ বলে শনাক্ত করেন।

নিহত ফরিদ বনদস্যু ছোট বাহিনীর সক্রিয় সদস্য। সম্প্রতি ছোট নামে এক ব্যক্তি বনদস্যু বাহিনী গড়ে তুলে সুন্দরবনের জেলে, বাওয়ালি ও মৌয়ালদের অস্ত্রের মুখে জিম্মি করে মুক্তিপণ আদায় করছে বলে অভিযোগ রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সুন্দরবনে বন্দুকযুদ্ধে যুবক নিহত

আপডেট সময় ১১:৩৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮