ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জয়নুল আবেদিন-খোকনসহ ৩৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর পল্টন থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি জয়নুল আবেদিন এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট বারের সম্পাদক মাহবুব উদ্দিন খোকনসহ বিএনপির ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা ৩৮ জনের বিরুদ্ধে পুলিশের দেয়া অভিযোগ আমলে গ্রহন করে আজ এ পরোয়ানা জারির আদেশ দেন।

এ মামলায় বিএনপির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক সৈয়তা আশিফা আশরাফি পাপিয়া, বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল ও বিএনপি নেত্রী শিরিন সুলতানাও আসামি হিসেবে রয়েছেন। ২০১৫ সালের ৩রা ফেব্রুয়ারি বিএনপির ঢাকা হরতাল-অবরোধের সময় পল্টন থানা এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় পেট্রলবোমা নিক্ষেপ করা। এতে বেশ কয়েকজন আহত হন। পরে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হক বাদী হয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. জয়নুল আবেদীন ও যুগ্মমহাসচিব মো. মাহবুব উদ্দিন খোকনসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে গত ২৭শে এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জয়নুল আবেদিন-খোকনসহ ৩৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট সময় ১১:২৪:২৫ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭