ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বড় ভাইয়ের মৃত্যুশোকে চলে গেলেন ছোট ভাইও

অাকাশ জাতীয় ডেস্ক:

তোতা বেপারী ও উজ্জ্বল বেপারী দুই ভাই। বয়সের ব্যবধান ১০ বছরের। তবে তাদের মধ্যে সম্পর্ক ছিল বন্ধুত্বের। খাওয়া-দাওয়া, উঠাবসা, চলাফেরা সবই একসঙ্গে করতেন। একজনের বিপদে ঝাঁপিয়ে পড়তেন আরেকজন। আজ বিচ্ছেদ ঘটলো সেই মানিকজোড়ের। ভাইয়ের মৃত্যুশোক সইতে পারলেন না আরেক ভাই। বড় ভাইয়ের মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই না ফেরার দেশে চলে গেলেন ছোট ভাই।

এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে মাদারীপুরের রাজৈর উপজেলার মোল্লাকান্দি গ্রামে। জোড়া মৃত্যুতে পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। আর এটাকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না তাদের মা-বাবা ও আত্মীয়স্বজন।

স্থানীয়রা জানায়, মোল্লকান্দি গ্রামের তোতা বেপারী (৩৫) রবিবার সকাল ১০টার দিকে অসুস্থজনিত কারণে মারা যান। মৃত্যুর পর বাড়িতে স্বজনদের প্রস্তুতি চলছিল মৃত ব্যক্তির দাফন কাফনের। আর পাগলের মতো প্রলাপ বকছিলেন শোকে হতবিহ্বল ছোট ভাই উজ্জ্বল বেপারী।কিছুতেই সান্ত্বনা দেয়া যাচ্ছিল না তাকে। একপর্যায়ে উজ্জল বেপারীও (২৫) আক্রান্ত হন আকস্মিক হৃদরোগে। কিছু বুঝে উঠার আগেই ঢলে পড়েন মৃত্যুর কোলে।

এমন সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে তাদের বাড়িতে ভিড় ভিড় জমাতে থাকেন এলাকাবাসী। সবার চোখে গড়িয়ে পড়ে কান্নার পানি।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল মোর্শেদ জানান, একই দিনে স্বল্প সময়ের ব্যবধানে দুই সন্তান হারিয়ে তাদের পিতা-মাতা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। এখন সারা গ্রামে চলছে শোকের মাতম।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বড় ভাইয়ের মৃত্যুশোকে চলে গেলেন ছোট ভাইও

আপডেট সময় ০৮:৫০:০৮ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮