ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বিএনপিকে ডিএমপির চায়ের আমন্ত্রণ

অাকাশ জাতীয় ডেস্ক:

দশম সংসদ নির্বাচনের চতুর্থ বছর পূর্তিতে রাজধানীতে সমাবেশের অনুমতি চাওয়ার পেক্ষিতে বিএনপি নেতাদের ‘চায়ের আমন্ত্রণ’ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দৈনিক আকাশকে এ কথা জানিয়েছেন। তিনি জানান, বিকালের দিকে তাদেরকে যেতে বলা হয়েছে।

বিএনপি নেতারা জানান, বিকালে তাদেরকে যেতে বলা হয়েছে এবং তারা পুলিশের কাছে যাবেন। ওই বৈঠকেই সমাবেশের অনুমতি পাওয়ার বিষয়ে আশাবাদীও নেতারা। দৈনিক আকাশকে রিজভী বলেন, ‘ডিএমপি থেকে আমাদের চায়ের দাওয়াত দেয়া হয়েছে। আবুল খায়ের ভুঁইয়া, আব্দুস সালাম ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী তিনটার দিকে যাবেন।’

বিএনপি এই সমাবেশ করতে চেয়েছিল সোহরাওয়ার্দী উদ্যানে। তবে সেদিন ধর্মভিত্তিক একটি দল সেখানে অনুমতি পেয়েছে। এরপর বিএনপি নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চায় ঢাকা সিটি করপোরেশন এবং ঢাকা মহানগর পুলিশের কাছে।

৫ জানুয়ারিকে বিএনপি গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে। তবে ভোটের প্রথম এবং তৃতীয় বর্ষপূর্তির দিন রাজধানীতে সমাবেশের অনুমতি পায়নি দলটি। এবারও ৫ জানুয়ারির আগের দিন দুপুর পর্যন্ত সমাবেশের অনুমতি না পেয়ে এর সমালোচনা করেন রিজভী। বলেন, অনুমতি ছাড়াই তারা সমাবেশর ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন।

তবে বিএনপি আশা করছে, অনুমতি ছাড়া সমাবেশ করতে হবে না। আর এই কর্মসূচি শান্তিপূর্ণ হবে বলেও সকালে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন রিজভী। ৫ জানুয়ারিতে আওয়ামী লীগ পালন করে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেব। আর এই দিনটিকে ঘিরে ২০১৫ ও ২০১৬ সালে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে যে উত্তেজনা ছিল, সেটি অবশ্য ২০১৭ সাল থেকে আর দেখা যায়নি। চলতি বছর পরিস্থিতি আরও শান্তিপূর্ণ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

বিএনপিকে ডিএমপির চায়ের আমন্ত্রণ

আপডেট সময় ০৩:১২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮