ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রামপুরায় নাইজেরিয়ান ফুটবলার বলাকের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর রামপুরা থানার মহনগর প্রজেক্ট এলাকার একটি বাড়িতে বলাক (৩৪) নামে এক নাইজেরিয়ান ফুটবলারের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, মৃত বলাক পূর্ব রামপুরা মহানগর প্রজেক্টের বি ব্লকের তিন নম্বর সড়কের ৬১ নম্বর বাড়ির শফিকুল ইসলামের বাসায় ভাড়া থাকতেন। বুধবার দিবাগত রাত একটার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে রমনা মডেল থানার উপপরিদর্শক নজরুল ইসলাম তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে দুইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

কীভাবে বলাকের মৃত্যু হয়েছে সে সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদ্যপানের কারণেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হতে পারে।

ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রামপুরায় নাইজেরিয়ান ফুটবলার বলাকের মৃত্যু

আপডেট সময় ১২:২৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮