ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেয়ার প্রস্তাব দিয়েছি : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ব্যর্থতা : পাকিস্তান দলের প্রত্যেককে ৫০ লাখ রুপি জরিমানা চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, হটলাইন চালু করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশি অভিবাসীদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র কারচুপির অভিযোগ,ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থী বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দায়িত্ব নিল আমিরাত মিসাইলের আঘাতে বিধ্বস্ত মার্কিন এফ-১৫ ফাইটার জেট, দাবি ইরানের যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান : লারিজানি

শিক্ষাজীবন শুরু করলো গোপালগঞ্জের যমজ পাঁচ ভাই বোন

অাকাশ জাতীয় ডেস্ক:

নতুন বই হাতে শিক্ষাজীবন শুরু করলো গোপালগঞ্জের পাঁচ যমজ শিশু। নতুন বছরে একই পোষাকে নতুন বই হাতে পাঁচ ভাই-বোন বেশ আনন্দে কাঁটিয়েছে। সোমবার দুপুরে বাবা-মায়ের হাত ধরে তারা গোপালগঞ্জ সদর উপজেলার ৮১ নং করপাড়া মধ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই সাথে প্রাক প্রাথমিক শিশু শ্রেণীতে ভর্তি হয়।

পাঁচ যমজ শিশুর স্কুলে আসার খবরে তাদের দেখার জন্য বিপুল সংখ্যক অভিভাবক ভীড় করেন। শিক্ষক-শিক্ষার্থীরা স্কুলে তাদের বরণ করে নেন। পরে তাদের হাতে বই তুলে দিয়ে স্কুলের বই উৎসব শুরু করেন।

এরা হলো, রুবাইয়া খান হীরা, রুশরা খান মনি, রামিসা খান মুক্তা, রাইসা খান মালা ও মাহির গফ্ফার মানিক। এ সময় স্কুলের প্রধান শিক্ষক আশীষ কুমার রায়, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম খান টিটো, তাদের বাবা করপাড়া ইউনিয়নের সাবেক মেম্বার ও ক্ষুদ্র ব্যবসায়ী গফ্ফার খান ও মা গৃহিণী সোমাইয়া খানমসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।

যজম ওই পাঁচ শিশু ভবিষ্যতে বাংলাদেশ পুলিশ বাহিনীতে নিজেদের নিয়োজিত করবে বলে অভিব্যক্তি প্রকাশ করেন। মা সোমাইয়া খানম সকলের কাছে দোয়া চেয়েছেন যাতে তার সন্তানরা ভাল মানুষ হতে পারে এবং তাদের মনবাসনা পূরণ হয়। নতুন বই হাতে শিক্ষাজীবন শুরু করলো গোপালগঞ্জের যমজ পাঁচ ভাই বোন

বাবা গফ্ফার খান বলেন, পাঁচ সন্তানকে এক সাথে স্কুলে ভর্তি করতে পেরে তিনি অনেক আনন্দিত।তার সন্তানরা পড়াশোনা শেষ করে যাতে দেশ সেবায় নিজেদের আত্ন-নিয়োগ করতে পারে, তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

স্কুলের প্রধান শিক্ষক আশীষ কুমার রায় বলেন, পাঁচটি যমজ শিশু তার স্কুলে আজ ভর্তি হয়েছে এজন্য তিনি অনেক অনেক আনন্দিত। তাদের লেখাপড়ার প্রতি তিনি বিশেষ নজর রাখবেন বলে জানান।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম খান টিটো বলেন, ওই ৫ যমজ শিশু যাতে সঠিক ভাবে লেখা পড়া করতে পারে তার জন্য সর্বাত্বক ব্যবস্থা নেয়া হবে বলে জানালেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি।

প্রসঙ্গত, বিগত ২০১২ সালের ২১ জুলাই ওই পাঁচ শিশু জন্মগ্রহন করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

শিক্ষাজীবন শুরু করলো গোপালগঞ্জের যমজ পাঁচ ভাই বোন

আপডেট সময় ০৯:০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮