ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

এই মুহূর্তে সরকারের চলে যাওয়া ও পদত্যাগ করা উচিত: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

মন্ত্রিসভায় নতুন মুখ সংযোজন নিয়ে কোনো ভাবনা বা মূল্যায়ন নেই বিএনপির। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা রাজনীতি করতে পারছেন না, এটাই তাদের ‘মাথাব্যাথা’, অন্য কিছু নয়।

সরকারের শেষ পূর্ণাঙ্গ বছরে এসে আজ মঙ্গলবার অন্তত চারজনকে বঙ্গভবনে মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিতে ডাকা হয়েছে। এরা হলেন: বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস-বেসিসের সভাপতি ও ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের সদস্য মোস্তফা জব্বার, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শাহজাহান কামাল।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকেও এই শপথ অনুষ্ঠানে ডাকা হয়েছে। তিনি পূর্ণাঙ্গ মন্ত্রী হচ্ছেন, এটা নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম।

বাকিদের মধ্যে মোস্তফা জব্বার বিজ্ঞান ও তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে । বাকিরা কোন দায়িত্ব পাচ্ছেন, সেই বিষয়টা এখনও নিশ্চিত করে বলছেন না সরকারের দায়িত্বশীল কেউ।

সরকারের শেষ বছরে এসে মন্ত্রিসভায় নতুন মুখ নিয়ে আলোচনা চলছে দেশে। এ নিয়ে বিএনপির ভাবনা কী, সে বিষয়ে জানতে চাইলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এটা তাদের হেডেক (মাথাব্যাথা)। মাই হেডেক না। আমার হেডেক আমি রাজনীতি করতে পারছি না। কথা বলার স্বাধীনতা পাচ্ছি না।’

‘শেষ মুহূর্তে এসে প্রতিটি সরকার এ কাজটি করে। তারা মনে করে কিছু রদবদল করলেই ক্ষমতায় টিকে থাকা যাবে।’ দেশে কোথাও স্বস্তি শান্তি, নিরাপত্তা নেই দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘এই মুহূর্তে সরকারের চলে যাওয়া ও পদত্যাগ করা উচিত।’

আগামী জাতীয় সংসদ নির্বাচন কীভাবে হবে সে বিষয়ে সংলাপে বসতেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। বলেন, সরকার খালেদা জিয়াকে বাইরে রেখে নির্বাচন করতে চাইছে। কিন্তু সেটি হতে দেয়া হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

এই মুহূর্তে সরকারের চলে যাওয়া ও পদত্যাগ করা উচিত: ফখরুল

আপডেট সময় ০৩:৪৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮