ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ঠাকুরগাঁওয়ে নসিমনের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নসিমনের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। রবিবার সকাল নয়টার দিকে বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও মহাসড়কের কালমেঘ বারঢালী সোনাডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার দোগাছি মধুপুর গ্রামের বুধু মোহাম্মদের ছেলে মইনুল ইসলাম ও একই গ্রামের ছলি মোহাম্মদের ছেলে গাঠি মোহাম্মদ বাইসাইকেলে করে ভাটায় কাজ করতে যাচ্ছিলেন। কালমেঘ বারঢালী এলাকায় পৌঁছলে একটি নসিমন সামনে থেকে সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সাইকেলে থাকা দুইজন আহত হন। তাদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মইনুলকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত গাঠী মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বালিয়াডাঙ্গী থানার ওসি মোস্তাজিফার রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

ঠাকুরগাঁওয়ে নসিমনের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

আপডেট সময় ০২:১৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭