ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রেকর্ড চুক্তিতে রিয়াল মাদ্রিদে এমবাপ্পে

অাকাশ স্পোর্টস ডেস্ক:

মোনাকো ছেড়ে রিয়ালে আসছেন এমবাপ্পে? স্পেনের গণমাধ্যম জানিয়েছে ১৮ বছর বয়সী এই ফরাসি ফুটবলারকে নাকি রেকর্ড ১৮০ মিলিয়ন ইউরোতে সই করাতে যাচ্ছে রিয়াল। বাংলাদেশি মুদ্রায় যা ১৭০০ কোটি টাকা।

স্প্যানিশ পত্রিকা মার্কা বিশেষ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে এমবাপ্পে খুব শিগগিরই ছয় বছরের চুক্তিতে রিয়ালে যোগ দিতে যাচ্ছেন। ফরাসি পত্রিকা লা পার্সিয়েন মোনাকোর কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা পুরো বিষয়টিই অস্বীকার করেছে।

মার্কার দাবি, এমবাপ্পেকে দলে নিতে মোনাকোর সঙ্গে ইতিমধ্যেই সমঝোতায় পৌঁছেছে রিয়াল। এই সমঝোতার অঙ্কটা প্রায় ১৮০ মিলিয়ন ইউরোই। দলবদলের অঙ্ক মূলত ১৬০ মিলিয়ন ইউরো হলেও বাকি ২০ মিলিয়ন ইউরো এমবাপ্পের ভবিষ্যৎ পারফরম্যান্সের ওপর ভিত্তি করে দেওয়া হবে। মার্কার খবর সত্যি হলে, গত মৌসুমে পল পগবা জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে ১০৫ মিলিয়ন ইউরোতে যোগ দিয়ে যে রেকর্ড গড়েছিলেন, সেটি ভাঙতে যাচ্ছেন এমবাপ্পে। রিয়াল মাদ্রিদে এই চুক্তিতে যোগ দিলে বছরে ৭০ লাখ ইউরো বেতন পাবেন এই ফরাসি তরুণ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেকর্ড চুক্তিতে রিয়াল মাদ্রিদে এমবাপ্পে

আপডেট সময় ১১:৫২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭