ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

আ. লীগ গণতন্ত্রের নামে প্রতারণা করছে : মঈন খান

অাকাশ জাতীয় ডেস্ক:

গণতন্ত্রের নামে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। আজ শনিবার দুপু‌রে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দল আয়োজিত এক আলোচনা সভায় এ অভিযোগ করেন বিএনপির এই নেতা।

এ সময় মঈন খান বলেন, ‘বতর্মানে দেশের মানুষ খুব সমস্যা ভোগ করছে। এই সরকারকে ক্ষমতা থেকে সরাতে হলে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন করতে হবে। তাহলে দেশে গণতন্ত্র মুক্তি পাবে।’

‘আওয়ামী লীগ গণতন্ত্রের নামে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে। শহীদ জিয়া হলো বাংলাদের জন্য গর্ব। তাঁকেও আওয়ামী লীগ অস্বীকার করতে চায়।’

বিএনপির এই নেতা বলেন, ‘দেশের মানুষের গণতন্ত্রের অধিকারকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফিরিয়ে দিয়েছিলেন। আর সেই জন্য দেশের মানুষ জিয়াউর রহমানকে মনেপ্রাণে ভালোবাসে। দেশের সবর্স্তরের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করছি।’

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফারহানা জাহানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দিন আহমদ, লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূইয়াসহ জাতীয়তাবাদী সংগ্রামী দলের নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশি শিল্পীদের পেছনে বিপুল ব্যয়

আ. লীগ গণতন্ত্রের নামে প্রতারণা করছে : মঈন খান

আপডেট সময় ০৪:৪৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭