ঢাকা ০২:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

অভিভাবক নেই বলে বিনা চিকিৎসায় হাসপাতালে রোগীর মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

সুনামগঞ্জের একটি হাসপাতালে গুরুতর অসুস্থ রোগীকে চিকিৎসা না দেয়ার অভিযোগ উঠেছে ডাক্তারদের বিরুদ্ধে। আর এতে তার মৃত্যু হয়েছে। সুনামগঞ্জের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটেছে। মারা যাওয়া রোগীর নাম সুন্দর আলী। আনুমানিক ৪৫ বছর বয়সী এই ব্যক্তি পেশায় ছিলেন রিকশা চালক।

সুন্দর আলীর বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কান্দিরগাঁও গ্রামে। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার কুমনা এলাকার মোশাহিদ আলীর গ্যারেজে থেকে রিকশা চালাতেন। স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় সুন্দর আলী পেটের ব্যথায় ছাতক উপজেলা হাসপাতালে আসার পথে ব্যাথায় কাতর হয়ে পড়তে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা সুন্দর আলীর উপযুক্ত অভিভাবককে নিয়ে আসতে বলেন। তাদের কেউ না আসায় সুন্দর আলীকে ভর্তি করা হয়নি হাসপাতালে। সুন্দর আলী আরো অসুস্থ হয়ে পরলে এক প্রর্যায়ে রোগী নিজেই হাসপাতালের শয্যয় শুয়ে পড়েন। পাশের রোগীদের কাছ থেকে ব্যাথার ওষুধ চেয়ে খান।

পরদিন বুধবার সারাদিন হাসপাতালের ডাক্তার ও নার্সরা রাউন্ডে আসলেও সুন্দর আলীকে চিকিৎসা দেননি। আর সেদিন দুপুরে মারা যান তিনি। ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অভিজিৎ শর্ম্মা বিনা চিকিৎসায় মারা যাবার কথা স্বীকার করে বলেন, ‘মঙ্গলবার ঐ রোগী চিকিৎসা নিতে আসলে থাকে অভিভাবককে আনার জন্য বলা হয়।’

গুরুতর অসুস্থ রোগীর চিকিৎসা করাতে কেন অভিভাবক লাগবে, এমন প্রশ্নের জবাব অবশ্য হাসপাতালের কর্মকর্তারা দিতে পারেননি। সুনামগঞ্জ সহকারী পুলিশ সুপার (ছাতক-দোয়ারা) মোহাম্মদ দোলন জানান, পুলিশ খবর পেয়ে সুন্দর আলীর মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার তার বাড়িতে পাঠায়। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় মূলহোতাসহ চারজন আটক

অভিভাবক নেই বলে বিনা চিকিৎসায় হাসপাতালে রোগীর মৃত্যু

আপডেট সময় ০৩:৪৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭