ঢাকা ০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

অন্যায়কে প্রশ্রয় দেয় না বলেই দলীয় সংসদ সদস্য কারাগারে: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ অন্যায়কে প্রশ্রয় দেয় না বলেই দলীয় সংসদ সদস্যকেও কারাগারে দিন কাটাতে হয়।’ তিনি বলেন, ‘মিনিস্টারের ছেলেও কারাগারে গেছে। দু-তিনজন মন্ত্রীকে আদালতে হাজিরা দিতে হয়েছে।’

আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন ওবায়দুল কাদের। ওই সময় আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর আওয়ামী লীগ এ আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, ‘কোনো অপরাধ কেউ করলে তার শাস্তি কিন্তু হচ্ছে। প্রশাসনিক ব্যবস্থাও আমরা নিচ্ছি। ছাত্রলীগের কর্মী আজ কারাগারে। অনেকের সাজাও হয়েছে। মিনিস্টারের ছেলেও কারাগারে গেছে। দু-তিনজন মন্ত্রীকে আদালতে হাজিরা দিতে হয়েছে। টাঙ্গাইলে খুনের মামলায় আমাদের এমপি কারাগারে। এখানেও কোনো হস্তক্ষেপ নেই। সরকার কোনো হস্তক্ষেপ করছে না।’

সম্প্রতি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে শিরহান শরীফ তমাল চার সাংবাদিককে মারধরের মামলায় কারাগারে যান।

আগামী নির্বাচনে কাদের মনোনয়ন দেওয়া হবে, ওই বিষয়ে প্রতি তিন মাস পরপর জনমত জরিপ করা হচ্ছে বলে জানান দলের সাধারণ সম্পাদক। জরিপের পাশাপাশি দলের তৃণমূল থেকে আসা সুপারিশ সমন্বয় করে দলের মনোনয়ন বোর্ড প্রার্থী মনোনয়ন দেবে। এটাই আওয়ামী লীগের মনোনয়ন প্রক্রিয়া উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির মনোনয়ন যে যার মতো করে দেয়।’

ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশে একটা পার্টি, বাবা তার ছেলেকে সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ঘোষণা করে দিয়েছে। এটা আওয়ামী লীগে সম্ভব নয়। আমাদের এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া কাজ করছে। কাজেই প্রতিযোগিতা অসুস্থ হলে শাস্তি হবে, সুস্থ প্রতিযোগিতাকে আমরা উৎসাহিত করি।’

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বঙ্গবন্ধু এভিনিউ থেকে চলে যাওয়ার পর কম্বল বিতরণ নিয়ে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরের লাউচাপড়ায় ইত্যাদির নতুন পর্ব ২৫ সেপ্টেম্বর বিটিভিতে

অন্যায়কে প্রশ্রয় দেয় না বলেই দলীয় সংসদ সদস্য কারাগারে: কাদের

আপডেট সময় ০১:১৬:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭