ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাইবান্ধার ঘুড়িদহ ইউপিতে বিএনপি প্রার্থী জয়ী

অাকাশ জাতীয় ডেস্ক:

গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থী আবুল কালাম আজাদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ৫ হাজার ২৩২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাকির হোসেন পেয়েছেন ৩ হাজার ৪০০ ভোট।

রিটার্নিং অফিসার ও সাঘাটা উপজেলা নির্বাচন কর্মকর্তা আতিকুর রহমান আজ বৃহস্পতিবার রাত নয়টায় এ ফল ঘোষণা করেন। নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা যায়, এ ইউপিতে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৩০ জন ও সংরক্ষিত নারী আসনে ১৮ জন মোট ৫৪ জন প্রার্থী প্রতিযোগিতা করেন।

অপরদিকে, একই দিনে সাদুল্যাপুরের রসুলপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের (মহিষবান্দি) সদস্য পদে উপ নির্বাচনে নির্বাচন হয়। এতে আব্দুল লতিফ (ফুটবল) ৬৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইদ্রিস আলী পেয়েছেন ৪৫৬ (তালা) ভোট।

উপজেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, ওই ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মিয়া মারা যাওয়ায় এই উপ-নির্বাচন হয়। নির্বাচনে মোট ২২৮৪ জন ভোটারের মধ্যে সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট ১৭০৭ জন তাদের ভোট প্রয়োগ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গাইবান্ধার ঘুড়িদহ ইউপিতে বিএনপি প্রার্থী জয়ী

আপডেট সময় ১২:৫৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭