ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সাংবাদিকের চুরি যাওয়া বাইকসহ এসআই আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

সিলেটে এক সাংবাদিকের চুরি যাওয়া বাইকসহ আটক হয়েছেন পুলিশের একজন উপপরিদর্শক (এসআই)। সমীরণ সিংহ নামের ওই এসআই সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানায় কর্মরত।

বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর তালতলা এলাকা থেকে মোটরসাইকেলসহ তাকে থানায় নিয়ে যায় কোতোয়ালি থানার পুলিশ। পরে তাকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে জানায় থানা সূত্র।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন দৈনিক আকাশকে জানান, গত ২০ ডিসেম্বর সিলেট নগরীর মানিকপীর রোডের একটি রেস্টুরেন্টের সামনে থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির সিলেট প্রতিনিধি মারুফ আহমদের বাজাজ ডিসকভারি এসটি মডেলের বাইকটি চুরি হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেন মারুফ।

পরে নিজের পেশাগত কাজের প্রয়োজনে মারুফ নতুন একটি বাইক কেনেন। এটির লক লাগানোসহ কিছু কাজ করাতে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর তালতলা পয়েন্টের একটি ওয়ার্কশপে যান মারুফ। এর কিছুক্ষণ পরে মারুফের চুরি যাওয়া মোটরসাইকেল চালিয়ে এসআই সমীরণ ওই ওয়ার্কশপে আসেন। নিজের বাইক চিনতে পেরে মারুফ বিষয়টি মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই শফিকুল ইসলাম খানকে জানান।

সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ঘটনাস্থলে এসে মোটরসাইকেলসহ এসআই সমীরণকে থানায় নিয়ে যান শফিকুল ইসলাম খান। ওসি আরও জানান, ঘটনার পর এসআই সমীরণ সিংহকে ক্লোজড করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

সাংবাদিকের চুরি যাওয়া বাইকসহ এসআই আটক

আপডেট সময় ১২:৫২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭