ঢাকা ১২:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরাজগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দাম্পত্য কলহের জের ধরে স্বামীর ছুরিকাঘাতে শারমীন খাতুন (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নিহত শারমীনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে আজ ভোরে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের মীরপাড়া গ্রামে এ ঘটনা। নিহত শারমীন লাহিড়ী মোহনপুর ইউনিয়নের মীরপাড়া গ্রামের হায়দার হোসেনের স্ত্রী ও বেলকুচি উপজেলার শেরনগর গ্রামের নজরুল ইসলামের মেয়ে।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মহসিন আলী এ তথ্য নিশ্চিত করে জানান, প্রায় ৭/৮ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার মীরপাড়া গ্রামের শামছুল ইসলামের ছেলে হায়দার হোসেনের সাথে বেলকুচির শেরনগর গ্রামের নজরুল ইসলামের মেয়ে শারমীনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের উভয়ের মাঝে দাম্পত্য কলহ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার ভোরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে হায়দার হোসেন শারমীনের বুকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়াও চলছে বলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিরাজগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

আপডেট সময় ১১:৫২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭