ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মোটেও খুশি নন নেইমার, ছাড়ছেন পিএসজি!

আকাশ স্পোর্টস ডেস্ক:

ব্রাজিলীয় তারকা ফুটবলার নেইমার ফরাসি ফুটবল ক্লাব পিএসজি ছাড়তে যাচ্ছেন।

আবারো স্প্যানিশ ফুটবল লিগে ফিরবেন এ তারকা। তবে পুরনো ক্লাব বার্সেলোনায় নয়, রিয়াল মাদ্রিদের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

‘দিয়ারিও গোল’ নামের একটি স্প্যানিশ সংবাদমাধ্যম  এমন খবরই প্রকাশ করেছে। সেখানে আরো উল্লেখ আছে, ‘নেইমারের বিষয় কথা বলতে রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেনতিনো পেরেজের সাথে কথাও বলেছেন তার বাবা।’

বার্সেলোনা ছেড়ে গত মৌসুমেই রেকর্ড ফিতে পিএসজি’তে যোগ দেন নেইমার। কিন্তু পিএসজিতে নিজের সময়টা ভালো কাটছে না তার। দৈনন্দিন জীবন নিয়ে মোটেও খুশি নন নেইমার। এছাড়া দলের মধ্যে সতীর্থদের সাথে ঝামেলার পাশাপাশি কোচের সাথে বিভিন্ন বিষয় নিয়ে একমত হতে পারছেন না নেইমার। তাই দলের ভেতর ও বাইরের সবকিছু নিয়ে বাবার সাথে খোলামেলা কথা বলেছেন নেইমার। সে কারণেই রিয়ালের প্রেসিডেন্টের সাথে নেইমারের বিষয়ে ইতোমধ্যে কথাও বলেছেন তার বাবা।

রিয়ালের প্রেসিডেন্টের সঙ্গে নেইমারের বাবার আলোচনা শেষে ইতোমধ্যে গুঞ্জনও উঠেছে রিয়াল নেইমারকে নিতে আগ্রহ প্রকাশ করেছে। এজন্য ২২২ মিলিয়ন পাউন্ড দিতে রাজি রিয়াল। তবে খুব শিগগিরই রিয়ালে যাচ্ছে না নেইমার। ২০১৯-২০ মৌসুমে রিয়ালে যোগ দেয়ার কথা জানিয়েছেন নেইমার।

প্যারিসের ক্লাবটিতে ভালো সময় না কাটলেও এই ক্লাবের হয়ে আগামী মৌসুমে বেশকয়েকটি শিরোপা জিততে চান নেইমার। তাই পিএসজিকে দ্রুত ছেড়ে দিতে চান না তিনি। নেইমার না চাইলেও, দ্রুতই তাকে দলে ফেরানোর জন্য চেষ্টা শুরু করে দিয়েছেন রিয়াল বস পেরেজ।

ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস ছেড়ে ২০১৩ সালে স্প্যানিশ দল বার্সেলোনায় যোগ দেন ২৫ বছর বয়সী নেইমার। সান্তোসে ১০২ ম্যাচে ৫৪ গোল করা নেইমার বার্সার হয়ে ১২৩ ম্যাচে ৬৮ গোল করেছিলেন। এখন পর্যন্ত পিএসজির হয়ে ১৪ ম্যাচে ১১ গোল করেছেন জাতীয় দলের হয়ে ৮৩ ম্যাচে ৫৩ গোল করা নেইমার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মোটেও খুশি নন নেইমার, ছাড়ছেন পিএসজি!

আপডেট সময় ১১:৫৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭