ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাচার হওয়া অর্থ ফেরত আনতে ২৩ দেশে এমএলএআর পাঠিয়েছে সরকার:সংসদে অর্থমন্ত্রী তীব্র বিতর্কের মুখে পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী ট্রাম্পের ভুয়া প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়েছে ইরান: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভার্চুয়ালি আদালত পরিচালনায় বিচারকাজে সমস্যা হবে না : অ্যাটর্নি জেনারেল শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এক রাত পর শিশু সন্তানসহ কারামুক্ত হলেন সেই মহিলা লীগ নেত্রী চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

আমি ‘বাচ্চা ছেলে’ নই : পন্টিংকে রুট

আকাশ স্পোর্টস ডেস্ক:

টানা তিন টেস্ট হেরে অ্যাশেজ সিরিজ খুয়ানো ইংল্যান্ডের অধিনায়ক জো রুটকে ‘বাচ্চা ছেলে’ বলে আলোচনায় রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়কের দাবি, অপরিণত বলেই রুট নেতৃত্বের গুরুদায়িত্ব ঠিকভাবে পালন করতে পারছেন না।

পন্টিংয়ের এমন খোঁচায় এবার মুখ খুলেছেন জো রুট। মেলবোর্ন টেস্টকে সামনে রেখে ক্রিসমাসের দিন ট্রেনিং সেশনে রুট বলেন, ‘তিনি (পন্টিং) তার মত দিয়েছেন। তিনি তো আর আমাদের ড্রেসিংরুমে এসে সময় কাটাননি! এই দলটির সঙ্গেও তার খুব বেশি সময় কাটেনি।’

অস্ট্রেলিয়ার কাছে দুই ম্যাচ বাকি থাকতেই অ্যাশেজ খোয়ানোর পর দলকে সাহস জোগাতে পারছেন না রুট। এমনকি লজ্জার কারণে সংবাদমাধ্যমেও ইংলিশ অধিনায়ক ঠিকভাবে কথা বলতে পারেন না, দাবি পন্টিংয়ের। তবে ইংলিশ অধিনায়ক তার মন্তব্যের সঙ্গে একমত নন, ‘আমি অবশ্যই তার এমন কথার সঙ্গে দ্বিমত পোষণ করব। আমি নিশ্চিত দলের কাউকে যদি আপনি জিজ্ঞেস করেন, কোচ কিংবা সাপোর্ট স্টাফ অথবা খেলোয়াড়; তারা আমার মতই বলবেন।’

পন্টিংয়ের ‘বাচ্চা ছেলে’ উপমার বিষয়টি নিয়ে রুট বলেন, ‘আমার মনে হয় না, বাচ্চা ছেলের মতো কিছু করেছি। তবে আমার বিষয়গুলো তো আমি নিজের মত করেই সামলাব। আমার মনে হয়, আপনি যা না, সেটা দেখাতে যাওয়াও উচিত নয়। আমি জানি কখন কি করতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

পাচার হওয়া অর্থ ফেরত আনতে ২৩ দেশে এমএলএআর পাঠিয়েছে সরকার:সংসদে অর্থমন্ত্রী

আমি ‘বাচ্চা ছেলে’ নই : পন্টিংকে রুট

আপডেট সময় ১২:১২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭