ঢাকা ০৫:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ অন্তর্বর্তী সরকারের ভুলে হামের প্রাদুর্ভাব দেখতে হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার ৮ মাসের শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ, মা আটক হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে: আরাঘচি রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ : বাণিজ্যমন্ত্রী বিচার বাধাগ্রস্ত করতে ট্রাইব্যুনাল আইন নিয়ে রিট: চিফ প্রসিকিউটর বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

বাংলাদেশিরা মালয়েশিয়ান ইমিগ্রেশন পুলিশের হাতে হেনস্থার শিকার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

‘বাংলাদেশি নাইট কনসার্ট’নামের একটি লাইভ কনসার্টে অংশগ্রহণ নিতে যাওয়ার পথে মালয়েশিয়া বিমানবন্দরে হেনস্থার শিকার হয়েছেন একঝাঁক বাংলাদেশি তারকা শিল্পী। সেখানে সংগীতাঙ্গনের তারকারা আছেন, তেমনই আছেন বড় পর্দার তারকা এবং নির্মাতাও।

তবে অনুষ্ঠান করতে গিয়ে ইমিগ্রেশনের অভিজ্ঞতা সুখকর ছিল না তাদের। এমনিতেই মালয়েশিয়ান ইমিগ্রেশন পুলিশ একটু বেশি কড়াকড়ি করে থাকে, বাংলাদেশি পাসপোর্ট দেখলে সে কড়াকড়ি হয়ে যায় বাড়াবাড়ি রকমের। আর এ বাড়াবাড়ির কারণেই হয়তো অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে এই সফরে যাওয়া এক শিল্পীকে।

গত সপ্তাহে সরকারি সফরে গিয়ে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশের হাতে হেনস্থার শিকার হয়েছিলেন একাধিক যুগ্ম-সচিবসহ ১২ সরকারি কর্মকর্তা। সিনিয়র একজন যুগ্ম-সচিব ইমিগ্রেশন অফিসারের কাছে নিজের পরিচয় দিতেই ‘গো, গো আউট ফ্রম হেয়ার’ বলে চিৎকার করে উঠেন।

‘বাংলাদেশি নাইট কনসার্টে’ অংশ নিতে যাওয়া শিল্পীদের একজন কণ্ঠশিল্পী এইচ এম রানা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার অসন্তোষ প্রকাশ করে লেখেন, ‘এখন মালয়েশিয়ার টাইম কয়টা জানেন? দুপুর ২টা। সন্ধ্যা ৬টায় আমাদের লাইভ কনসার্ট। ঘুম নাই, খাওয়া নাই। ইতিহাস হয়ে থাকবে আমাদের এ ট্যুর। ১৪ ঘণ্টা পর আমরা মালইয়েশিয়ায় আলোর মুখ দেখলাম।’

কণ্ঠশিল্পী ওই পোস্টে মালয়েশিয়ান ইমিগ্রেশন পুলিশের ওপর ক্ষোভ প্রকাশ করে তাদের ভদ্রতা শেখার পরামর্শ দেন। তিনি লিখেন, ‘দাওয়াত রইলো আমাদের দেশে। এসে দেখে ও শিখে নিও তোমরা আমাদের দেশে এলে আমরা তোমাদের কতটা সম্মান দিই।’

‘বাংলাদেশি নাইট কনসার্টে’ আরও অংশগ্রহণ করছেন নির্মাতা ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস, অভিনেত্রী আশনা হাবিব ভাবনা, আনিকা কবির শখ, আইরিন সুলতানা, অভিনেতা নিরব হোসেন, মামনুন হাসান ইমন, কণ্ঠশিল্পী আঁখি আলমগীরসহ আরও অনেকেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ

বাংলাদেশিরা মালয়েশিয়ান ইমিগ্রেশন পুলিশের হাতে হেনস্থার শিকার

আপডেট সময় ০১:৩৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭