ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

সাতক্ষীরায় জামায়াতের ৬৯ নেতাকর্মী আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

সাতক্ষীরা জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলামের জানাযা নামাজ শেষে বাড়ি ফেরার পথে ৬৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার সদর উপজেলার আগরদাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুস সোবহান মুকুল, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মুজাহিদ আলী, সেক্রেটারি আব্দুল ওহাব, কালিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলাম উল্লেখযোগ্য।

জানা যায়, রোববার খুলনায় স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম। সোমবার বিকালে সদর উপজেলার আগরদাড়ি মাদ্রাসা ময়দানে তার জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় কালিগঞ্জ, কদমতলা, ঝিকরগাছা, মনিরামপুরসহ জেলার বিভিন্ন স্থান থেকে বাস ও মাইক্রোযোগে নেতা-কর্মীরা অংশ গ্রহন করে। জানাযা শেষে বাড়ি ফেরার পথে তাদের আটক করা হয়।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার জানান, জামায়াতের বেশ কিছু নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এখন যাচাই-বাছাই চলছে। যাদের বিরুদ্ধে ইতোপূর্বে কোন মামলা নেই তাদের ছেড়ে দেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

সাতক্ষীরায় জামায়াতের ৬৯ নেতাকর্মী আটক

আপডেট সময় ০৭:৫০:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭