ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আজ আব্দুর রাজ্জাকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী

অাকাশ জাতীয় ডেস্ক:

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক পানিসম্পদ মন্ত্রী, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ শনিবার। ২০১১ সালের ২৩ ডিসেম্বর লন্ডনের কিংস হাসপাতালে আব্দুর রাজ্জাক মৃত্যুবরণ করেন। তিনি ১৯৪২ সালে ১ আগস্ট জন্মগ্রহণ করেন।

আব্দুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আব্দুর রাজ্জাক ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধকালে অন্যতম ছাত্রনেতা । ৬২’র শিক্ষা আন্দোলন, ছয় দফা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য আব্দুর রাজ্জাকের রাজনৈতিক জীবন শুরু হয় ৫০’র দশকের শেষের দিকে।

মৃত্যুর আগ পর্যন্ত তিনি শরীয়পুর-৩ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদের সদস্য ছিলেন। তিনি একাধিবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ছাড়াও পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। আব্দুর রাজ্জাক বাংলাদেশ ছাত্রলীগের দুইবার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আজ আব্দুর রাজ্জাকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী

আপডেট সময় ০৩:১৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭