ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাতীয় পতাকা অবমাননার দায়ে আ’লীগনেতা বহিস্কার

অাকাশ জাতীয় ডেস্ক:

খুলনার পাইকগাছায় বিজয় দিবসে চাঁদ-তাঁরা খচিত পতাকা টানিয়ে জাতীয় পতাকা অবমাননার দায়ে আওয়ামী লীগ নেতা ডা. আবু রাইহান শাহীনকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

১৬ ডিসেম্বর সকালে তার উপজেলার চৌমুহনী বাজারস্থ নিজের ব্যবসা প্রতিষ্ঠান সরদার ফার্মেসীতে লাল বৃত্তের মধ্যে পাকিস্তানী পতাকার আদলে চাঁদ-তাঁরা খচিত পতাকা উত্তোলন করেন। যা রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে স্থানীয় জনৈক আওয়ামী লীগ নেতা নামায় বলে জানা যায়। বিষয়টি নিয়ে আওয়ামী লীগ সহ বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হলে বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ ব্যাপারে জরুরী সভা আহবান করে।

ইউনিয়ন আওয়ামী লীগ আহবায়ক আলহাজ মুনছুর আলী গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তীব্র নিন্দা জানানোর পাশাপাশি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ডা. আবু রাইহান শাহীনকে বহিস্কারের দাবি ওঠে। রাত ৮টায় সভার সিদ্ধান্ত মোতাবেক বহিস্কার করা হয় বলে দলীয় সূত্রে জানা যায়। ডা. শাহীন ইতোপূর্বে জামায়াতে ইসলামী সংগঠণের সাথে জড়িত ছিল। নিজের স্বার্থের জন্য দল ত্যাগ করে আওয়ামী লীগে যোগদান করে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হন। এ ব্যাপারে উক্ত বাজার কমিটির সভাপতি মো. আতিয়ার রহমান বলেন, বিষয়টি সত্য। আমি সহ বাজারের ব্যবসায়ীরা পতাকাটি দেখেছি।

ইউনিয়ন আওয়ামী লীগ আহবায়ক আলহাজ মুনছুর আলী গাজী বলেন, নিঃসন্দেহে সে রাষ্ট্রবিরোধী কাজ করেছে। এ জন্য তাকে দলের প্রাথমিক সদস্যপদ সহ দল থেকে বহিস্কার করা হয়েছে।

পতাকা টানানোর বিষয়টি সম্পর্কে থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব বলেন, আমি শুনেছি, তদন্ত চলছে। সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে আবু রাইহান শাহীনের সাথে মোবাইলে বার বার যোগাযোগ করার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জাতীয় পতাকা অবমাননার দায়ে আ’লীগনেতা বহিস্কার

আপডেট সময় ০৬:০০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭