ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

স্কুলছাত্রী মুন্নি হত্যার মূল আসামি গ্রেপ্তার

অাকাশ জাতীয় ডেস্ক:

সুনামগঞ্জের দিরাই উপজেলায় ঘোষণা দিয়ে স্কুলছাত্রী মুন্নি খুনের ঘটনার পাঁচ দিনের মাথায় মূল আসামি ইয়াহিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ১টার দিকে সিলেট নগরীর জালালাবাদ থানার মাসুক বাজার এলাকার দরশা গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার সকাল ১০টায় সুনামগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বরকত উল্লাহ খান এই তথ্য জানান।

গত সোমবার বিকালে নিহতের মা রাহেলা বেগম ইয়াহিয়া সর্দারসহ দুইজনকে আসামি করে দিরাই থানায় মামলা করেন। এর পর ওই দিন বিকালে পুলিশ এই মামলার দ্বিতীয় আসামি তানভির আহমেদ চৌধুরীকে কলেজ রোড়ে তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করে।

পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান জানান, মুন্নি হত্যার পর থেকেই এহিয়াকে গ্রেপ্তার করার জন্য বিভিন্ন তথ্যপ্রযুক্তির আওতায় আনা হয়েছে। তথ্যপ্রযুক্তির মাধ্যমেই বুধবার রাতে গোপন সংবাদে তাকে সিলেট জালালাবাদ থানার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

মুন্নির মা রাহেলা খাতুন জানান, আমার মেয়ের হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এখন যদি সুষ্ঠু বিচারের মাধ্যমে এই ঘাতকের ফাঁসি দেয়া হয়, তাহলেই আমি কিংবা দেশবাসী ন্যায় বিচার পাবে। তাই সরকারের কাছে দাবি মুন্নি হত্যার খুনিকে যেন সুষ্ঠু বিচারের আওতায় আনা হয়।

প্রসঙ্গত, দিরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ছিল মুন্নি আক্তার। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এহিয়ার হাতে গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাসায় ঢুকে নিজ হাতে ছুরিকাঘাতে খুন করে এহিয়া সরদার ও তার সহযোগীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

স্কুলছাত্রী মুন্নি হত্যার মূল আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০১:৪২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭