ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্প্রীতি বজায় রেখে নেতাদের রাজনীতি করার আহ্বান ডেপুটি স্পিকারের টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

ময়মনসিংহে সড়কে ঝরল দুই প্রাণ

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার এক চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ পাঁচজন। বুধবার রাতে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের তারাকান্দা উপজেলার দয়াপুর গাছতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোচালক আল-আমিন এবং যাত্রী মো. শাহাব উদ্দিন ওরফে হক মিয়া। তারা ময়মনসিংহ সদর উপজেলার চরনিলক্ষিয়ার মুরাদপুর গ্রামের বাসিন্দা। তাদের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া শিশু সাকিবসহ আহত পাঁচজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, ঘন কুয়াশার মাঝে ময়মনসিংহগামী বালুভর্তি একটি ট্রাকের সঙ্গে কাশিগঞ্জগামী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতেই ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। আহত হয় পাঁচজন।

স্থানীয়রা ট্রাকটি আটক করেছে। এ ঘটনায় বৃহস্পতিবার তারাকান্দা থানায় মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

ময়মনসিংহে সড়কে ঝরল দুই প্রাণ

আপডেট সময় ০১:৩৩:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭