ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইয়েমেন যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা তিনগুণ বেড়েছে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বিভিন্ন দেশে মার্কিন ড্রোন হামলা কয়েকগুণ বেড়ে গেছে। এর মধ্যে ইয়েমেনে তিনগুণ এবং সোমালিয়ায় ড্রোন হামলা দ্বিগুণ হয়েছে। গত মার্চ মাসে প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন সামরিক বাহিনীকে বিশেষ কর্তৃত্ব দিয়েছেন। এর ফলে এখন সরকারকে না জানিয়েই মার্কিন সামরিক বাহিনী তাদের দৃষ্টিতে যেসব এলাকায় শত্রুরা সক্রিয় রয়েছে সেসব এলাকাতে ড্রোন হামলা চালাতে পারে।

ব্রিটেনভিত্তিক এনজিও ব্যুরো অব ইনভেস্টগেটিভ জার্নালিজমের এক প্রতিবেদনে বলা হচ্ছে, মার্চ মাসে ওই ঘোষণা দেয়ার পর এক মাসের মধ্যে ইয়েমেনে কমপক্ষে ৩০ বার ড্রোন হামলা চালানো হয়েছে- যা ছিল ২০১৬ সালের প্রায় সারা বছরের হামলার সমান। চলতি ২০১৭ সালে ইয়েমেনে ১২৫ বার ড্রোন হামলা চালানো হয়েছে এবং বেশিরভাগ হামলা হয়েছে দেশটির মধ্যাঞ্চলে। ওই অঞ্চলে কথিত আল-কায়েদার সন্ত্রাসীরা বেশি সক্রিয় বলে মার্কিন বাহিনী দাবি করে থাকে এবং ওয়াশিংটন বলে আসছে সন্ত্রাসীদের নির্মূল করার লক্ষ্যে ড্রোন হামলা চালানো হয়।

তবে স্থানীয় সাধারণ লোকজন বলছেন, মার্কিন হামলায় বেশিরভাগই বেসামরিক লোকজন মারা যান। ব্যুরো অব ইনভেস্টিগেটিভ জার্নালিজম বলছে, ট্রাম্প ক্ষমতায় আসার পর সোমালিয়ায় ড্রোন হামলা দ্বিগুণ করা হয়েছে। চলতি বছরে দেশটিতে আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত সন্ত্রাসী গোষ্ঠী আল-শাবাবের ওপর ৩২ বা ড্রোন হামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ডলারের দামে নতুন রেকর্ড

ইয়েমেন যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা তিনগুণ বেড়েছে

আপডেট সময় ১১:৪৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭