ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়া থেকে বিনিয়োগ নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য : মাহদী আমিন পেনশন কার্যক্রম দ্রুত সম্পাদনে সিএজি’র নির্দেশনা নিষিদ্ধ ছাত্রলীগ ও আ.লীগের বিচার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ নবাবগঞ্জে ৫ বছরের শিশু অপহরণ, ২৬ ঘণ্টা পর ঢাকা থেকে উদ্ধার শাহজালাল মাজারের দানবাক্সে ৩ দিনে মিলল ১৭ লাখ টাকা কাতারে এলএনজি প্রকল্পে বিস্ফোরণ, নিহত ১৩ রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত অধিকার আদায়সহ নানা সংগ্রামে সংগীতের অভুতপূর্ব শক্তি রয়েছে : রিজভী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা সংসদকে কার্যকর করতে স্পিকারের ভূমিকার প্রশংসা করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত

স্বামীর নির্যাতনে কলেজছাত্রীর আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ায় মিথিলা খাতুন (২২) নামে অনার্স পড়ুয়া এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বামীর নির্যাতনে তিনি আত্মহত্যা করেছেন ধারণা পুলিশের। তবে, নিহতের স্বজনদের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের পাগলাকনাই সড়কস্থ ব্যাপারীপাড়ার জনৈক আমির হোসেন আমুর বাসা থেকে মিথিলার লাশ উদ্ধার করে পুলিশ।

মিথিলা ঝিনাইদহ সরকারি কেসি বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স বাংলা বিভাগের ছাত্রী এবং হরিণাকুন্ডু উপজেলার সিঙ্গা গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে। এ ঘটনার পর থেকে মিথিলার স্বামী জাহিদ পলাতক রয়েছেন। জাহিদ হরিণাকুন্ডু উপজেলার ভেড়াখালী গ্রামের বিশারত আলীর ছেলে।

মিথিলার মা মাহমুদা খাতুন জানান, এক বছর আগে জাহিদ তার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক করে বিয়ে করে। বিয়ের পর থেকে তারা শহরে বসবাস করে আসছিলো। জাহিদ মিথিলাকে তাদের বিয়ের বিষয়টি গোপন রাখার জন্য বলেছিলো একটা চাকরি পেলে মিথিলাকে বাড়ি নিয়ে যাবে।

মিথিলার পিতা জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, তারা স্বামী-স্ত্রী একই বাসায় ছিল। রাতে কোন এক সময় নির্যাতনের পর তার মেয়েকে হত্যা করা হতে পারে। মেয়েকে মারধর করে তার কাছে থাকা টাকা, পয়সা ও দামি মোবাইলও জাহিদ নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার এসআই মো. আবুল কাসেম বিশ্বাস জানান, মঙ্গলবার ব্যাপারীপার একটি বাসা থেকে মিথিলার লাশ উদ্ধার করা হয়। প্রথমিকভাবে মনে হচ্ছে মেয়েটি আত্মহত্যা করেছে। তবে মেয়ের পিতার অভিযোগ থাকায় আমরা মিথিলার লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়া থেকে বিনিয়োগ নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য : মাহদী আমিন

স্বামীর নির্যাতনে কলেজছাত্রীর আত্মহত্যা

আপডেট সময় ১১:৪৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭