ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নারী সাংসদের মেয়ের ওপর হামলার ঘটনায় যুবক গ্রেপ্তার

অাকাশ জাতীয় ডেস্ক:

বিজয় দিবসের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে বাগেরহাটের নারী সংসদ সদস্য হেপী বড়ালের মেয়ে অদিতি বড়ালের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার যুবকের নাম আল মামুন সিকদার। সোমবার রাতে বাগেরহাট শহরের গোবরদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আব্দুর সবুর মিয়ার আদালতে তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। রিমান্ড আবেদন হাতে না পাওয়ায় আদালত আল আমিনকে বাগেরহাট জেলা কারাগারে পাঠিয়েছে।

এর আগে রবিবার রাতে নারী সাংসদ হেপী বড়াল বাদী হয়ে অজ্ঞাতনামার বিরুদ্ধে মডেল থানায় একটি মামলা করেন। গ্রেপ্তার হওয়া শেখ আল মামুন শহরের গোবরদিয়া এলাকার সিকদার মুজিবর রহমানের ছেলে।

গত শনিবার ১৬ ডিসেম্বর শহরের আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে মহিলা পরিষদ আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠান থেকে সন্ধ্যায় শালতলার বাসায় ফেরার পথে স্কুলের সামনে আওয়ামী লীগ দলীয় সাংসদ হেপী বড়ালের মেয়ে অদিতি বড়ালকে অজ্ঞাত দুর্বৃত্ত ছুকিাঘাত করে পালিয়ে যায়। অদিতি বড়াল ঢাকায় অবস্থিত লন্ডন কলেজ অব স্ট্যাডিজ নামের একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এলএলবি সম্পন্ন করে স্বাতকোত্তর করছেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন দুপুরে এই প্রতিবেদককে বলেন, নারী সাংসদ হেপী বড়ালের মেয়ে অদিতির ওপর হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে শেখ আল মামুন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে এই হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাই মঙ্গলবার দুপুরে ওই হামলার মামলায় আল মামুনকে আটক দেখিয়ে বাগেরহাটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করলে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারী সাংসদের মেয়ের ওপর হামলার ঘটনায় যুবক গ্রেপ্তার

আপডেট সময় ১০:১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭