ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নেইমারের বার্সা ছাড়া নিয়ে মুখ খুললেন পিকে

আকাশ স্পোর্টস ডেস্ক:

বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে পাড়ি দিয়েছে নেইমার। প্রায় ৫ মাস হল। কিন্তু এখনো তার বার্সা ছাড়ার কারণ থেকে গেছে লোকচক্ষুর আড়ালে। এবার নেইমারের বার্সা ছাড়া নিয়ে কথা বললেন বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে।

পিকের দাবি, ‘সে (নেইমার) বার্সা ছাড়ার সময় আমি ব্যথিত হয়েছিলাম। কিন্তু বন্ধু হিসেবে তার চাওয়া বুঝতে পেরেছিলাম। তাই পিএসজিতে যেতে তাকে বাধা দিতে পারিনি। ব্যালন ডি’অর জিততেই পিএসজিতে পাড়ি জমিয়েছে সে।’

ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফকে তিনি বলেন, ‘ব্রাজিলিয়ান ফরোয়ার্ড প্যারিসে যাওয়ায় বার্সা ভক্তরা মর্মাহত হয়েছিলেন। তবে সবাইকে মাথায় রাখতে হবে একই দলের হয়ে একজন খেলোয়াড়ের সারাজীবন খেলা সম্ভব নয়। বাড়তি অনুপ্রেরণা ও নিজেকে যাচাই করার জন্যই আলাদা ক্লাবে পাড়ি জমাতে হয়।’

চলতি মৌসুমে ফর্মের তুঙ্গে আছেন নেইমার। সব প্রতিযোগিতা মিলে পিএসজির হয়ে করেছেন ১৭ গোল। সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৩ গোল। স্বাভাবিকভাবেই বলা যাচ্ছে, আসছে ব্যালন ডি’অর জয়ের দৌড়ে থাকছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

নেইমারের বার্সা ছাড়া নিয়ে মুখ খুললেন পিকে

আপডেট সময় ১২:১৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭