ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ছেলে নবজাতকের বদলে মেয়ে, ময়মনসিংহ মেডিকেলে উত্তেজনা

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ছেলে বাচ্চা জন্ম দিয়ে মেয়ে বাচ্চা ফেরত পাওয়ার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। সোমবার রাত ১০টার দিকে হাসপাতালের ২৫ নম্বর শিশু ওয়ার্ডের লোহার গেইট ভাঙার চেষ্টা করেছে উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

অভিযোগে প্রকাশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ময়মনসিংহ সদর উপজেলার বাদে কলপা এলাকার গৃহবধূ পাপিয়া তিন দিন আগে ২৫নং শিশু ওয়ার্ডে ছেলে শিশু বাচ্চা প্রসব করেন। সোমবার রাতে ওই ওয়ার্ড কর্তৃপক্ষের কাছে বাচ্চা ফেরত চাইলে তাকে একটি মেয়ে শিশু বাচ্চা বুঝিয়ে দেয়া হয়। এ ঘটনায় পাপিয়া এবং তার পরিবারের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনা শুনে ওই ওয়ার্ডে ভর্তি রোগীর আত্নীয়-স্বজনের মাঝে শিশু বদল আতঙ্ক দেখা দেয়। এক পর্যায়ে বাচ্চা বদলের আশঙ্কায় নিজেদের শিশু বাচ্চা ফেরত নিতে হাসপাতালের লোহার গেইট ভাঙার চেষ্টা চালায় তারা।

হাসপাতালে অবস্থানরত কোতয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) মুশফিকুর রহমান জানান, হাসপাতালে উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছেলে নবজাতকের বদলে মেয়ে, ময়মনসিংহ মেডিকেলে উত্তেজনা

আপডেট সময় ০১:২৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭