ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

অাকাশ জাতীয় ডেস্ক:

সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন চারজন। রবিবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ও বিকালে দোয়ারা বাজার উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দক্ষিন সুনামগঞ্জ উপজেলার বীরগাঁও গ্রামের ছাদ নূরের স্ত্রী লাইলী বেগম (৩০) ও দোয়ারা বাজার উপজেলার শান্তিপুর গ্রামের মোহাম্মদ সামছুল ইসলামের ছেলে নুরুজ্জামান (৩০)। আহতরা হলেন- মিনারা বেগম (৫০),মোহাম্মদ আলম মিয়া (৬০), দুলাল মিয়া (১৮) ও সিএনজি চালক আনোয়ার মিয়া (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে লাইলী বেগম তার তিনজন আত্মীয়কে নিয়ে পূর্ববীরগাঁও এলাকা থেকে সিএনজি যোগে সুনামগঞ্জে যাচ্ছিলেন। সুনামগঞ্জ থেকে একটি প্রাইভেটকার সিলেট যাওয়ার পথে জানীগাঁও এলাকায় সিএনজি ও কারের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লাইলী বেগম মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেছে।

অপর দিকে জেলার দোয়ারা বাজার উপজেলায় শান্তিপুর এলাকা থেকে বিকালে একটি মোটরসাইকেল দিয়ে উপজেলা সদরে যাওয়ার পথে শান্তিপুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে যান। এতে করে ঘটনাস্থলেই নুরুজ্জামান মারা যায়। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। গুরুতর আহতদের পুলিশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট সময় ১১:৪৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭