ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অপহরণের ১২ ঘণ্টা পর শিক্ষিকা উদ্ধার, সাবেক স্বামী আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের গফরগাঁওয়ে শামীমা আক্তার (৪২) নামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে অস্ত্রের মুখে অপহরণের প্রায় ১২ ঘণ্টা পর রবিবার সন্ধ্যা ৬টার দিকে পুলিশ উদ্ধার করেছে। অপহৃতা শামীমা আক্তার ছয়ানী রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

উপজেলার বখুরা গ্রাম থেকে অপহৃত শিক্ষিকাকে উদ্ধার করা হয় ও তার সাবেক স্বামীকে আটক করে পুলিশ। এর আগে সকাল সাড়ে ৬টার দিকে প্রতিদিনের ন্যায় হাঁটাহাঁটি করার সময় বাড়ির অদূরে সাবেক স্বামী আনিছ আরো ৩/৪ জন সহযোগী নিয়ে ওই শিক্ষিকাকে সিএনজিচালিত একটি অটোতুলে নিয়ে অপহরণ করে।

এ ঘটনায় অপহৃতা শিক্ষিকার ভাই ওয়াহিদুর রহমান সাবেক স্বামী আনিছু রহমানসহ অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামি করে গফরগাঁও থানায় একটি অভিযোগ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বখুরা গ্রামের সেলিম ডাক্তারের বাড়ি থেকে অপহৃত শিক্ষিকা শামীমা আক্তারকে উদ্ধার করে। এ সময় পুলিশ তার সাবেক স্বামী আনিছুর রহমানকে আটক করে।

গফরগাঁও থানার ওসি মো. আব্দুল আহাদ খান বলেন, অপহৃতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের পর পুলিশ তৎপর হয়ে অভিযান চালিয়ে অপহৃতাকে উদ্ধার করে। এ সময় ওই শিক্ষিকার সাবেক স্বামীকেও আটক করা হয়। প্রকৃত পক্ষে এটি অপহরন কিনা তা যাচাইয়ে দুজনকেই জিজ্ঞাসাবাদ চলছে।

প্রসঙ্গত, শিক্ষিকা শামীমার সাথে গত ২৮ বছর পূর্বে বাড়বাড়িয়া ইউনিয়নের বাড়া গ্রামের আনিছুর রহমানের সাথে বিয়ে হয়। কিন্তু স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকায় গত ১০ মাস পূর্বে বিচ্ছেদ হয়ে যায়। এর পর থেকে তিনি বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অপহরণের ১২ ঘণ্টা পর শিক্ষিকা উদ্ধার, সাবেক স্বামী আটক

আপডেট সময় ১১:৪৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭