ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গৌরীপুরে পেট্রলবোমা হামলায় আহত ২

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় আবারও পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন। তারা হলেন অটোরিকশা চালক মতি মিয়া ও ধান ব্যবসায়ী রফিকুল ইসলাম।

গতকাল শনিবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলার অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ বাজারে দুবৃর্ত্তরা এই হামলা চালায়। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়া হলে গুরুতর আহত মতি মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত ডাক্তার।

জখম চালক মতি মিয়া বলেন, রাতে শাহগঞ্জ বাজারে বসেছিলাম। এরপর একটি মিছিল শুরু হলে আমি গাড়ি নিয়ে চলে যাওয়ার সময় ইউনিয়ন পরিষদের ছাদ থেকে পেট্রলবোমা নিক্ষেপ করে কে বা কারা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সৈয়দা মাকনুন হৃদি বলেন, মতি মিয়ার পা শরীরের বিভিন্ন অংশের বিশ ভাগ ঝলসে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর রফিকুলের বাম পা সামান্য ঝলসে গেছে। প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে তাকে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহম্মদ দৈনিক আকাশকে বলেন, পেট্রলবোমা হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে বোমা চারটা না পাঁচটা নিক্ষেপ করা হয়েছে তা সঠিক বলা যাচ্ছে না এখনো। উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তার দৈনিক আকাশকে বলেন, পেট্রলবোমা হামলার খবর পেয়ে পুলিশকে দ্রুত ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত , গত ৩০ নভেম্বর গৌরীপুরে স্থানীয় উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এ নিয়ে শহরে ১৪৪ ধারা জারি করা হয়। ওই দিন সম্মেলন হওয়ার কথা। এ উপলক্ষে বঙ্গবন্ধু চত্বরে স্থাপিত মঞ্চ আগের দিন রাতে আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা । পরে ভোরে সম্মেলন প্রস্তুতি কমিটি পুনরায় মঞ্চটি তৈরি করে। এ নিয়ে এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করে। ভোরে শহরের কালিপুর মোড়, বালুয়াপাড়া মোড়, পাটবাজার মোড়ে পেট্রলবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। তখন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তারের বাসাতেও কে বা কারা পেট্রলবোমা নিক্ষেপ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গৌরীপুরে পেট্রলবোমা হামলায় আহত ২

আপডেট সময় ১১:৪২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭