ঢাকা ০১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহে ধোবাউড়ায় এবং হালুয়াঘাট উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন বৃদ্ধা এবং একজন শিশু নিহত হয়েছেন। শনিবার এ দুঘটনা দুটি ঘটে।

জেলার হালুয়াঘাটে বেলা সাড়ে ১১টার দিকে ফুলপুর এলাকায় একটি মোটরসাইকেলের ধাক্কায় আশি বছর বয়সী আইতন নেছা নামে এক বৃদ্ধা আহত হন। তিনি উপজেলার বালিচান্দা গ্রামের বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

অপরদিকে জেলার ধোবাউড়া উপজেলায় একটি মাইক্রোবাস চাপায় তিন বছর বয়সী এক শিশু নিহত হয়। দুপুর ১২টার দিকে উপজেলার শ্রীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজা খাতুন উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা এখলাছ উদ্দিনের মেয়ে। এলাকাবাসী ও পুলিশ জানায়, মাইক্রোবাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে লাশ উদ্ধার এবং পৃথক ইউডি মামলা হয়েছে বলে জানান, সংশ্লিষ্ট থানার ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট সময় ১০:১৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭