ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিলেটের প্রবীণ আলেম বরকতপুরীর ইন্তেকাল

অাকাশ জাতীয় ডেস্ক:

সিলেটের প্রবীণ আলেম মাওলানা আবদুল বাসিত বরকতপুরী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। শনিবার সন্ধ্যায় তিনি সিলেটের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

মাওলানা বরকতপুরী সিলেট বিভাগের কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড আজাদ দীনি এদারায়ে তালিম বাংলাদেশের দীর্ঘদিনের মহাসচিব ছিলেন। সিলেট গহরপুর জামিয়া ও দরগাহ মাদ্রাসার তিনি মুহাদ্দিস ছিলেন। তবে সারাদেশেই তাঁর পরিচিতি ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় সিলেটে উপশহরে নিজের বাসায় স্টোক করলে মাওলানা আবদুল বাসিত বরকতপুরীকে নগরীর একটি হাসপাতালে নেয়া হয়। সেখানেই তিনি ইন্তেকাল করেন।

মাওলানা বরকতপুরী পাঁচ ছেলেসহ অসংখ্য ভক্ত-অনুরাগী ও ছাত্র রেখে গেছেন। আগামীকাল রবিবার বাদ জোহর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এদিকে তাঁর ইন্তেকালের খবরে সিলেটের আলেম-ওলামার অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর অসংখ্য ছাত্র ভিড় করেছেন হাসপাতালে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সিলেটের প্রবীণ আলেম বরকতপুরীর ইন্তেকাল

আপডেট সময় ১০:২১:১৭ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭