ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে শোকের ছাড়া নেমে এসেছে। মৃত্যুর খবর শোনার পর হাজার হাজার সমর্থক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ চট্টগ্রাম নগরীর মরহুমের চশমা হিলের বাসায় ভিড় জমান। প্রয়াত নেতাকে দেখে অনেকে কান্নায় ভেঙে পড়েন। বর্ষীয়ান এই নেতার মৃত্যুতে মন্ত্রী-প্রতিমন্ত্রী থেকে শুরু করে অনেক রাজনীতিবিদ বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তারা প্রবীণ রাজনীতিবিদ মহিউদ্দিন চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

চট্টগ্রামের সাবেক নগরপিতা মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। এক শোক বাণীতে তিনি বলেন, ‘রাজনীতি ও সমাজসেবায় অসামান্য অবদানের জন্য চট্টগ্রামবাসী তাকে চট্টল বীর হিসেবে জানে। এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে চট্টগ্রামসহ সারাদেশ ও জাতি আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ নেতাকে হারালো।’

প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, ‘তিনি (মহিউদ্দিন) বঙ্গবন্ধুর খুব কাছের আর আদরের ছাত্রনেতা ছিলেন। তিনিই একমাত্র নেতা ছিলেন যিনি চট্টগ্রামের স্বার্থে নিজ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। এ কারণে দলমত নির্বিশেষে চট্টগ্রামবাসীর কাছে জনপ্রিয় একজন নেতা ছিলেন। তিনি প্রথমবারের মতো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন এবং পরপর তিন বার মেয়র হন।’

মন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন।

মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে দেয়া এক শোকবাণীতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, মহিউদ্দিন চৌধুরী ছিলেন চট্টগ্রাম মাটি ও মানুষের ঘনিষ্ট স্বজন। চট্টগ্রাম মহানগর উন্নয়নের রূপকার হিসেবে তিনি যে অসামান্য অবদান রেখেছেন তা জনগণ চিরকার শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তৃণমূল পর্যায়ের এ সংগঠকের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়।

শিল্পমন্ত্রী মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে মহিউদ্দিন চৌধুরীর ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

চট্টগ্রামের সাবেক এই নগরপিতার মৃত্যুতে শোক প্রকাশ করে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেন, মহিউদ্দিন চৌধুরী একজন সাহসী রাজনীতিবিদ ছিলেন। আমি তার রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এক শোকবাণীতে বলেন, ‘মুক্তিযুদ্ধের বীর সেনানী মহিউদ্দিন চৌধুরী একজন দেশপ্রেমিক, সমাজ সেবক ও নিবেদিত রাজনীতিক ছিলেন। তাঁর মৃত্যুতে দেশ একজন সৎ, কর্মঠ ব্যক্তিকে হারালো। চট্টগ্রামের উন্নয়নে ও মানুষের কল্যাণে তিনি যে অবদান রেখে গেছেন তা সোনার হরফে লেখা থাকবে।’

মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এক শোকবাণীতে বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম নেতা মহিউদ্দিন চৌধুরী ছিলেন সারা বাংলার মানুষের কাছে রাজনীতির অনুপ্রেরণার উৎস।’ তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য, এবিএম মহিউদ্দিন চৌধুরী বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জেট ফুয়েলের দাম বাড়লেও ভাড়া বাড়বে না কাতার এয়ারওয়েজের

মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

আপডেট সময় ০২:২২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭