ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বাংলাদেশ ও মাশরাফিকে প্রশংসায় ভাসালেন রংপুর রাইডার্স কোচ

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিপিএলের পঞ্চম আসরে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। তার নেতৃত্বাধীন রংপুর রাইডার্সের কোচের দায়িত্বে ছিলেন অস্ট্রেলিয়ার টম মুডি। হাই-প্রোফাইল এ কোচ প্রথমবারের মতো বিপিএলে দায়িত্ব পালন করেছেন। প্রথমবারই সাফল্য। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।

দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে মুডির। টুইটারে তিনি লিখেছেন, আন্তরিক আতিথেয়তার জন্য বাংলাদেশকে ধন্যবাদ। নতুন চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের সঙ্গে আমার প্রথম বিপিএল বেশ উপভোগ করেছি।

দেশীদের পাশাপাশি গেইল-ম্যাককালামের মতো খেলেয়াড়েরাও মাশরাফির নেতৃত্বের প্রশংসা করেছেন। টম মুডিও সেটা একবাক্যে স্বীকার করেছেন। টুইটারে মাশরাফির সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে মুডি লিখেছেন, এই সেরা মানুষটির সঙ্গে কাজ করে খুব আনন্দ পেয়েছি।

বিপিএলের ফাইনালে রংপুরের দুই কাণ্ডারি ক্রিস্টোফার হেনরি গেইল ও ব্রেন্ডন ম্যাককালামের প্রশংসাও করেছেন মুডি, ‘দুই চ্যাম্পিয়নের সঙ্গে কাজ করাটা উপভোগ করেছি। ‘

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

বাংলাদেশ ও মাশরাফিকে প্রশংসায় ভাসালেন রংপুর রাইডার্স কোচ

আপডেট সময় ১১:২৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭