ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গেইলের শুধু এক ওভার বোলিংয়ের কারণ জানালেন মাশরাফি

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিপিএলে শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও জাদু দেখিয়েছেন ক্রিস গেইল। ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে শেষ ওভারটি তিনিই করেছিলেন। চারটি ডট বল তুলে নিয়েছেন। ওই ওভারে ঢাকা করতে পেরেছে মাত্র দুই রান। তার বোলিংয়ের দক্ষতা দেখে পাশে দাঁড়িয়ে রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা হেসেছেন। ওই ওভারে রংপুরকে ফিল্ডিংও করতে হয়নি খুব একটা।

বিপিএলের পুরো টুর্নামেন্টে এই এক ওভারই বল করতে পেরেছেন ‘বিশ্বসেরা অফস্পিনার’ গেইল। বিশ্বসেরা অফস্পিনার- এই উপাধিটা গেইল নিজেকেই নিজে দিয়েছেন। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে গেইল বলেন, আমি আমার বোলিং নিয়ে কিছুটা হতাশ। আমি বিশ্বসেরা অফস্পিনার যদিও…(হাসি)।

তবে গেইল একেবারে মিথ্যেও বলেননি।

টি২০ ক্যারিয়ারে ৭৮টি উইকেট শিকার করেছেন। বিপিএলে ব্যাট হাতে গেইলের অনেক রেকর্ড, কিন্তু বোলিংয়ে নেই। বিপিএলে বোলিং করার সুযোগই পেলেন না ‘সেরা’ বোলার। এই নিয়েই গেইলের যত ‘অসস্তুষ্টি’।

কেন শুধু গেইলকে এক ওভারই বল করানো হলো? গেইলের এমন প্রশ্নের উত্তর দিয়েছেন মাশরাফি। রংপুরের অফিসিয়াল ফেসবুক পেজের লাইভে ম্যাশ বলেন, আমি কোচকে (টম মুডি) অনেকবার বলেছি, কোচ, ক্রিস্টোফার অন্যতম সেরা বোলার। তিনি বলেছেন, ‘না, না, না। ‘

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গেইলের শুধু এক ওভার বোলিংয়ের কারণ জানালেন মাশরাফি

আপডেট সময় ১১:২১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭