ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় দরবার শরিফে হামলা আগুন, দরবারপ্রধানকে পিটিয়ে হত্যা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হবে: স্বেচ্ছাসেবক দল সভাপতি যুক্তরাষ্ট্রের তেলকে ‘বিশ্বের সেরা ও সবচেয়ে মধুর’ বললেন ট্রাম্প আমরা ক্লিনিং ঢাকা করতে চাই, সমৃদ্ধ ন্যাশন গড়তে চাই: সড়ক পরিবহনমন্ত্রী চাঁদাবাজদের তালিকা হচ্ছে : র‍্যাব ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার: স্বাস্থ্য সচিব বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই ফারজানা সিঁথি ‘বিচার বিভাগের হৃৎপিণ্ডে হাত দিয়েছে সরকার যা সর্বনাশ ডেকে আনবে’:বিচারপতি মতিন ক্ষমতার স্বাদ পেয়ে জনগণের কথা ভুলে গেছে বিএনপি: নাহিদ ইসলাম

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা জখম

অাকাশ জাতীয় ডেস্ক:

হবিগঞ্জের মাধবপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশের এক উপ-পরিদর্শক গুরুতর জখম হয়েছেন। সোমবার রাত ১১টার দিকে মাধবপুর-ছাতিয়াইন সড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উপ-পরিদর্শক জিয়াউর রহমানকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় অবনতি ঘটলে এসআই জিয়াউর রহমানকে রাত ২টার দিকে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত জিয়া ছাতিয়াইন পুলিশ তদন্তকেন্দ্রে কর্মরত আছেন।

প্রত্যক্ষদর্শী সিএনজি চালক জানান, রাত ১১টা দিকে মাধবপুর-ছাতিয়াইন সড়কে একদল দুর্বৃত্ত রাস্তায় একটি গাড়ি আটক করে। এ সময় টহলরত ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জিয়াউর রহমান দুর্বৃত্তদের চ্যালেঞ্জ করলে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী জানান, সোমবার রাতে তিনি মাধবপুর থানা থেকে ছাতিয়াইন তদন্তকেন্দ্রে যাচ্ছিলেন। এ সময় রতনপুরে একদল দুর্বৃত্ত কিছু মানুষকে আটকায়। তখন বিষয়টি দেখতে পেয়ে তিনি এ অবস্থা মোকাবেলা করার জন্য এগিয়ে যান। এ সময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

তিনি বলেন, আমরা ডাক্তারের সঙ্গে কথা বলেছি। এখন পর্যন্ত তিনি আশঙ্কামুক্ত নন। দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে। আশা করা যায়, অবিলম্বে তাদের গ্রেফতার করা সম্ভব হবে। যারা পুলিশের উপর আক্রমণ করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

বুমরাহ যে দলেই খেলুক, সে সেরা বোলার : যুবরাজ

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা জখম

আপডেট সময় ১০:৫৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭