ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সড়কে ধান শুকাতে গিয়ে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

পঞ্চগড়ের বোদায় এশিয়ান হাইওয়েতে ধান শুকাতে গিয়ে ট্রাকের ধাক্কায় ফুলেরা বেগম (৬১) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। রবিবার সকাল ৭টার দিকে বোদা পৌর সদরের পঞ্চগড়-দেবীগঞ্জ হাইওয়ে সড়কের সর্দারপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ফুলেরা বেগম পৌর সদরের সর্দারপাড়া গ্রামের মঙ্গলুর স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে সিদ্ধ ধান শুকানোর সময় মহাসড়কের রিপরীতমুখী একটি ট্রাক অন্য একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে ফুলেরা বেগকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের ধাক্কায় মহাসড়ক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে চলে গেলে চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে বোদা থানা পুলিশ গিয়ে ট্রাকটিকে জব্দ করে। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নুরুল ইসলাম ট্রাকের ধাক্কায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, চলতি আমন মৌসূমের শুরু থেকেই পঞ্চগড়-দেবীগঞ্জ জাতীয় মহাসড়কে বোদা থেকে দেবীগঞ্জ পর্যন্ত ধান শুকানোর প্রতিযোগিতা চলছে। ধান শুকানের জায়গা দখলের জন্য অনেকেই ভোর বেলা ধান নিয়ে মহাসড়কে গিয়ে বসে থাকেন ফলে প্রায়শই ছোট বড় দুঘর্টনার শিকার হচ্ছেন স্থানীয়রা। বার বার স্থানীয় প্রশাসন ও পৌর প্রশাসন মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণকে সচেতন করলেও এসবের তোয়াক্কা না করেই স্থানীয় মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ধান ও ধানের খড় শুকাচ্ছে এই সড়কে। এ ঘটনার পর থেকেই পুনরায় সচেতনতামূলক মাইকিংয়ের মাধ্যমে ধান শুকাতে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছে পৌর প্রশাসন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

সড়কে ধান শুকাতে গিয়ে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

আপডেট সময় ১১:৫৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭