ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বিসিএস ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ নকলের রূপ পালটিয়েছে, এখন ডিজিটালি হচ্ছে নকল: শিক্ষামন্ত্রী আন্দোলন শুরু হয়ে গেছে: জামায়াত আমির বিএনপি এখন মেজরিটি, সংসদে যা ইচ্ছা তাই করতে পারে: হাসনাত ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, তাঁকে পদচ্যুত করা দরকার: সিআইএর সাবেক পরিচালক ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি এরদোগানের সন্ত্রাসীদের গুলিতে ঘানা ফুটবলার নিহত আওয়ামী লীগ, শেখ হাসিনা বলতে বাংলাদেশে কিছু নেই: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা নববর্ষ উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি

সারাদেশে শুরু হয়েছে অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘট

অাকাশ জাতীয় ডেস্ক:

রোববার মধ্যরাত থেকে সারাদেশে অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘট শুরু হয়েছে। এর ফলে চট্টগ্রাম বন্দরের বর্তমান নাজুক পরিস্থিতিতে সংকট আরো বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন ব্যবসায়ীরা।এরইমধ্যে চট্টগ্রাম চেম্বার থেকে নৌযান ধর্মঘট না করতে এবং শ্রমিকদের দাবির ব্যাপারে পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এছাড়া দেশে ও ভারতের কারাগারে আটক ১৬ জন নৌযান শ্রমিকের নিঃশর্ত মুক্তি এবং সরকার ঘোষিত ন্যূনতম মজুরি গেজেট অনুযায়ী বকেয়াসহ প্রদান, শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বই প্রদানসহ ২১টি দাবি আদায়ের লক্ষ্যে এ ধর্মঘট কর্মসূচি শুরু হয়েছে।বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এই কর্মসূচি ঘোষণা করে অবিলম্বে দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছে।

ফেডারেশনের পক্ষ থেকে আরও বলা হয়েছে বেতন ভাতার পাশাপাশি চলাচল উপযোগী বন্ধ তেলবাহী জাহাজ চালু, মেরিন আইনের সঠিক বাস্তবায়ন, ডিজি শিপিং ও মেরিন কোর্টের হয়রানি, পরীক্ষায় অনিয়ম, দুর্নীতি বন্ধ, নৌপথের নাব্যতা বৃদ্ধি, পর্যাপ্ত মার্কা-বয়া-বাতি স্থাপন, নৌপথে চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ, অ্যালাউন্স, বিদেশ ভাতা, মৃত্যুকালীন ক্ষতিপূরণ প্রদান, ফিশিং ট্রলার শ্রমিকদের সরকার ঘোষিত ন্যূনতম মজুরির গেজেট অনুযায়ী গ্রেডিং করে এরিয়ারসহ বকেয়া বেতনভাতা প্রদান, ভারতগামী জাহাজ শ্রমিকদের ল্যান্ডিং পাস প্রদান, বন্দর কর্তৃপক্ষ কর্তৃক মাস্টার-ড্রাইভারসহ নৌযান শ্রমিকদের হয়রানি, নির্যাতন বন্ধসহ ২১ দফা দাবি উত্থাপন করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সারাদেশে শুরু হয়েছে অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘট

আপডেট সময় ০৯:৫৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭