ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী অর্থনীতি স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাব: অর্থমন্ত্রী ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পেতে পারে ইরান: জেডি ভ্যান্স গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

রংপুরের নির্বাচনে জয়ী হওয়ার পর জাতীয় নির্বাচনের কার্যক্রম: এরশাদ

অাকাশ জাতীয় ডেস্ক:

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে জয়ের আশা করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আর সেখানে ‘বিপুল ভোটে’ জয়ী হওয়ার পরই আগামী জাতীয় নির্বাচনের জন্য দলের তৎপরতা শুরুর কথা জানিয়েছেন তিনি।

রবিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে জাতীয় পার্টির নেতৃত্বে ‘সম্মিলিত জাতীয় জোট’ এর এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এরশাদ। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতির নিন্দা জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এরশাদ বলেন, ‘বর্তমানে আমাদের যে জনপ্রিয়তা ও যে অবস্থা তাতে রংপুরের নির্বাচনে আমরা জিতব এবং বিপুল ভোটে জিতব।’ রংপুরের নির্বাচনে জয়ী হওয়ার পর আমাদের কার্যক্রম শুরু হবে। তোমরা দেখবে জাতীয় পার্টির জনপ্রিয়তা কত!

আগামী ২১ ডিসেম্বরের ভোটকে সামনে রেখে এরশাদের নিজ এলাকা রংপুর সিটি করপোরেশনে এখন চলছে ভোটের জোর প্রচার। এখানে ক্ষমতাসীন আওয়ামী লীগ গত নির্বাচনে জয়ী সরফুদ্দীন আহমেদ ঝন্টুকে, জাতীয় পার্টি গোলাম মোস্তফাকে এবং বিএনপি কাওসার জামান বাবলাকে প্রার্থী করেছে।

নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন না পেয়ে এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। দলের সিদ্ধান্ত না মানায় গত ৮ ডিসেম্বর তাকে বহিষ্কার করেছ জাতীয় পার্টি। এ বিষয়ে এরশাদ বলেন, ‘আমার কাছে আমার দল বড়। এখানে আমার আপন ভাই, ভাতিজা বা অন্য যে কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তাকেও দল থেকে বহিষ্কার করা হবে।’

সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে নতুন জোট যুক্তফ্রন্ট এর আত্মপ্রকাশকে কীভাবে দেখছেন-এমন প্রশ্নে এরশাদ বলেন, ‘একশটা জোট হতে পারে তো আমার কী? আমরা আমাদের নিজেদের জায়গায় আছি।’

ট্রাম্পবিরোধী বিক্ষোভের ডাক

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ট্রাম্পের স্বীকৃতি প্রত্যাহারের দাবিতে আগামী ১২ ডিসেম্বর মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভেরও ডাক দেয়া হয় সংবাদ সম্মেলনে।

এরশাদ বলেন, ‘জাতিসংঘ যেখানে ইসরাইলকে জেরুজালেমসহ দখলকৃত আরব ভূখণ্ড ছেড়ে দেয়ার দাবি জানায়, সেখানে গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পবিত্র জেরুজালেমকে অবৈধভাবে দখলদার ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আমি জাপার পক্ষ থেকে এই ঘৃণ্য ঘোষণার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাই।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের

রংপুরের নির্বাচনে জয়ী হওয়ার পর জাতীয় নির্বাচনের কার্যক্রম: এরশাদ

আপডেট সময় ০৩:৫৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭