ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘এশিয়া কাপ ক্রিকেট’ হাতছাড়া হতে পারে ভারতের

আকাশ স্পোর্টস ডেস্ক:

পাকিস্তানকে ভারতের মাটিতে খেলতে না দেওয়ার খেসারত দিতে হতে পারে বিসিসিআইকে। অনূর্ধ্ব-উনিশ এশিয়া কাপের পর এবার সিনিয়র এশিয়া কাপ ক্রিকেটও হাতছাড়া হতে পারে ভারতের।

পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সিরিজের ব্যাপারে এখনও পর্যন্ত সবুজ সংকেত দেয়নি ভারত সরকার। বিসিসিআই’র তরফ থেকে এশিয়া কাপে পাকিস্তান দলের খেলা নিয়েও ভারত সরকারের মতামত চাওয়া হয়েছে। কিন্তু বোর্ডের প্রশাসনিক কমিটি জানিয়েছে, আদৌ ভারতের কেন্দ্রীয় সরকার অনুমতি দেবে কি না তা স্পষ্ট নয়।

হকি বা অ্যাথেলেটিক্সে পাকিস্তান দলকে ভারতে খেলার অনুমতি দিয়েছে ভারত সরকার। কিন্তু ক্রিকেট নিয়ে ভারতের জনগনের মধ্যে একটা আলাদা আবেগ রয়েছে। তাই দেশটির সরকারের অনুমতি পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এই অবস্থায় অন্যত্র এশিয়া কাপ সরিয়ে নেওয়ার জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে অনুরোধ করা ছাড়া আর কোনও পথ থাকছে না বিসিসিআই’র সামনে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘এশিয়া কাপ ক্রিকেট’ হাতছাড়া হতে পারে ভারতের

আপডেট সময় ০৭:৫৯:০৮ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭