ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

টি-২০ ক্রিকেটে ৮০০ ছক্কার মালিক গেইল

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাইশ গজে গেইল ঝড় অব্যাহত। শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে প্রথম সেঞ্চুরির স্বাদ পেলেন ক্রিস গেইল। রংপুর রাইডার্সের হয়ে ১২৬ রানের অপরাজিত ইনিংস খেলেন ‘ক্যারিবিয়ান দৈত্য’৷

১৪ ছক্কা ও পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৫১ বলে গেইলের ১২৬ রানের অপরাজিত ইনিংসে খুলনা টাইটানসকে বড় ব্যবধানে হারাল রংপুর। সেই সঙ্গে টি-২০ ফর্মমেটে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৮০০ ছক্কার মালিক হলেন জ্যামাইকান বিগ হিটার। এদিনের সেঞ্চুরির ফলে টি-২০ ক্রিকেটে ১৯তম সেঞ্চুরির মালিকও হলেন গেইল।

শুধু তাই নয়, আরও রেকর্ড গড়ল গেইলের ব্যাট। ২০১১ থেকে টি-২০ ফর্মমেটে প্রতি বছর সেঞ্চুরি করার নজির গড়লেন প্রাক্তন এই ক্যারিবিয়ান অধিনায়ক।

ধামাকাধার ইনিংসের পর গেইল বলেন, ‘দারুণ ফ্রেশ লাগছে। জিততে পেরে খুশি। এই ম্যাচটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল। ঢাকার পিচ দারুণ ছিল।’

ম্যাচ জয়ের পর রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বলেন, ‘সে (গেইল) এ ফরম্যাটের রাজা। তাকে থামানো কঠিন। ‘

মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে ১৬৭ রান তাড়া করতে নেমে দ্রুত দুই উইকেট হারালেও মিঠুন ও গেইলের ১৪৬ রানের পার্টনারশিপে সহজেই ম্যাচ জিতে নেয় মাশরাফি বাহিনী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

টি-২০ ক্রিকেটে ৮০০ ছক্কার মালিক গেইল

আপডেট সময় ০১:০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭