ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নরসিংদীতে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২

অাকাশ জাতীয় ডেস্ক:

নরসিংদীর বেলাবতে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার দড়িকান্দি নামক স্থানে শুক্রবার সকাল সাড়ে সাতটায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম সাদ্দাম হোসেন। তিনি ট্রাকের চালক। অপরজন চালকের সহকারী। তবে তার নাম জানা যায়নি। নিহতদের বাড়ি চুয়াডাঙ্গার মুন্সীগঞ্জে।

ভৈরব হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আতাউর রহমান জানায়, ঢাকা থেকে ভৈরবগামী মালবাহী একটি ট্রাক উল্লেখিত স্থানে পৌঁছার পর চাকা ফেটে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী যাতায়াত পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে গেলে ট্রাকচালক ও তার সহকারী ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আহত হন বাসের দুই যাত্রী।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে গুরুতর অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২

আপডেট সময় ০৫:৩২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭