ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ভাগ্য ফেরাতে মালয়েশিয়া গিয়ে ফিরলেন লাশ হয়ে

অাকাশ জাতীয় ডেস্ক:

চার বছর আগে ভাগ্য ফেরাতে মালয়েশিয়ায় পাড়ি দেন ঝিকরগাছার সুমন হোসেন আকাশ (২৩)। কিন্তু গতকাল বৃহস্পতিবার তিনি লাশ হয়ে দেশে ফিরেছেন। লাশটি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। সুমনের পরিবারের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে। যদিও মালয়েশিয়ার পুলিশের দাবি সুমন আত্মহত্যা করেছেন।

নিহত সুমন ঝিকরগাছা উপজেলার পুরোনন্দপুর গ্রামের লিয়াকত হোসেনের ছেলে।

নিহতের ভাই নাঈম হোসেন বলেন, ‘গত চার বছর আগে আমার ভাই আকাশ জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় যায়। সেখান থেকে সেলিশ নামে এক ব্যক্তি গত ৪ ডিসেম্বর মোবাইলফোনে আমাদের জানায় সুমন আত্মহত্যা করেছে। পরে ওই দেশের পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করে। গতকাল বৃহস্পতিবার আমার ভাইয়ের মৃতদেহ বাংলাদেশে পাঠানো হয়। কিন্তু আমার ভাই আত্মহত্যা করতে পারে না। আমরা মনে করছি তাকে কোনো কারণে হত্যা করা হয়েছে। আমরা আদালতের মাধ্যমে আইনের আশ্রয় নিয়েছি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।’

ঝিকরগাছা থানার এসআই ফজলে রাব্বি বলেন, ‘নিহত সুমননের লাশ ঝিকরগাছা থানায় বৃহস্পতিবার সকালে আসে। আদলের নির্দেশ অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলামের উপস্থিতিতে সুরহাতহাল রিপোর্ট সম্পন্ন করে লাশটি যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ‘সুমন হোসেন নামে এক যুবক মালয়েশিয়ায় নিহত হয়েছে। তার পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। এজন্য আইন অনুযায়ী তার সুরতহাল রিপোর্ট করার সময় আমি উপস্থিত ছিলাম। পরে ময়নাতদন্তের জন্য লাশ যশোর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

ভাগ্য ফেরাতে মালয়েশিয়া গিয়ে ফিরলেন লাশ হয়ে

আপডেট সময় ০৫:২৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭