ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ঢাকার মাঠে ‘মাস্ক’ পরে হাসান আলী, কিন্তু কেন?

আকাশ স্পোর্টস ডেস্ক:

দিল্লির ফিরোজশাহ কোটলা স্টেডিয়ামে মাস্ক পড়ে ভারতের বিপক্ষে প্রথমবারে মতো মাঠে নামতে দেখা গেছে লঙ্কানদের। এমনকি লঙ্কান পেসার সুরঙ্গা লাকমাল বায়ু দূষণের কারণে মাঠে বমিও করেছেন। ইতোমধ্যেই আইসিসি দিল্লিতে আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠানে স্থগিতাদেশ দিয়েছে। কিন্তু এবার ঢাকায় পাকিস্তানি ক্রিকেটার ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার হাসান আলীকে মাস্ক পড়ে মাঠে নামতে দেখা গেল।

আর এতে স্বাভাবিকভাবেই কৌতূহল জাগতে পারে তাহলে ঢাকার বায়ু দূষণের কারণেই কি হাসান আলী মুখে মাস্ক পড়ে মাঠে নেমেছিলেন। কিন্তু অন্য কোনও ক্রিকেটারকে তো মাস্ক পড়ে মাঠে নামতে দেখা যায়নি। তবে কেন তিনি মাস্ক পড়ে মাঠে নামলেন।

যদিও ঢাকার বাতাসও দিল্লির মতো ভীষণ দূষিত। কিন্তু মুখে মাস্ক পরার মতো পরিস্থিতি নিশ্চয় তৈরি হয়নি!

তবে হাসান আলী মাস্ক পড়ার কারণ স্পষ্ট করলেন ধারাভাষ্যকর আতাহার আলী খান। তিনি জানান, ‘আমরা শুনেছি ওর নাকি শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা আছে। সে কারণে সে মাস্ক পরেছে।

অন্য কিছু নয়। ’

আরেকটি সূত্র জানিয়েছে, হাসানের শ্বাসকষ্টের সমস্যা আছে। সে কারণেই মাস্ক পরেছেন। ফিল্ডিংয়ের সময় পরলেও ২৩ বছর বয়সী পাকিস্তানি পেসার বোলিং করেছেন মাস্ক খুলেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

ঢাকার মাঠে ‘মাস্ক’ পরে হাসান আলী, কিন্তু কেন?

আপডেট সময় ১১:৪৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭