ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মেসির রেকর্ডে ভাগ বসালেন রোনালদো

আকাশ স্পোর্টস ডেস্ক:

চ্যাম্পিয়ন্স লিগের সব রেকর্ডটি এক এক করে নিজের করে নিচ্ছেন রিয়াল তারকা রোনালদো। বরুশিয়ার বিপক্ষের ম্যাচে এক গোল করে চ্যাম্পিয়ন্স লিগের ৬২ বছরের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টুর্নামেন্টের এক আসরে গ্রুপ পর্বের ছয় ম্যাচেই গোল করার কৃতিত্ব দেখিয়েছেন এই তারকা। একই সঙ্গে লিওনেল মেসির গড়া গ্রুপ পর্বে সর্বোচ্চ ৬০ গোলের রেকর্ডেও ভাগ বসিয়েছেন পর্তুগিজ এই অধিনায়ক।

এতদিন ৬০ গোল নিয়ে রেকর্ডটি ছিল বার্সেলোনা ফরোয়ার্ড মেসির একার দখলে। আগের ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে মেসি গোল না পেলে ওই সংখ্যায়ই থেকে যায়। সেই সুযোগটা হাতছাড়া করেননি রোনালদো। বুধবার রাতে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দ্বাদশ মিনিটে দলের দ্বিতীয় গোলে সেই রেকর্ড স্পর্শ করেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের হয়ে এই রেকর্ডটি ছুঁলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।

এর আগে ২০০৯-১০, ২০১৩-১৪ ও ২০১৫-১৬ মৌসুমে এককভাবে গ্রুপ পর্বে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা ছিলেন রোনালদো। ২০১২/১৩ ও ২০০৭/০৮ মৌসুমে ছিলেন যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা। তবে ইউরোপ সেরার এ লড়াইয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত ৯ গোল নিয়ে পুর্তগিজ এ ফরোয়ার্ড রয়েছেন সবার ওপরে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

মেসির রেকর্ডে ভাগ বসালেন রোনালদো

আপডেট সময় ১০:৫৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭