ঢাকা ০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আমাকে ঋণখেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে: সংসদে এমপি সারোয়ার ২০৩০ সালের মধ্যে ফ্যামিলি কার্ড পাবে দেড় কোটির বেশি পরিবার উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি জুলাই শহীদদের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: আমানউল্লাহ আমান যুক্তরাষ্ট্র একটি ‘জলদস্যু’ রাষ্ট্রে পরিণত হবে: লুলা সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা নেওয়া হবে, আশ্বাস শিক্ষামন্ত্রীর ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি’ জানুয়ারিতে এসএসসি ও জুনে এইচএসসি পরীক্ষা

রোলার চাপায় শিশুর মৃত্যু, চালক আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সড়ক নির্মাণের রোলারের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রোলারের চালককে আটক করেছে পুলিশ।

আজ বুধবার সকালে গুয়াগাছিয়া এলাকায় রাস্তা নির্মাণ কাজের সময় এই দুর্ঘটনা ঘটে। গজারিয়া থানার এসআই শাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু হত্যার ঘটনায় রোলার চালক বাদল মিয়াকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অর্থায়নে গুয়াগাছিয়া এলাকায় সড়ক নির্মাণ কাজের সময় রোলার চাপায় আনুমানিক চার বছর বয়সী সাহাবা প্রাণ হারায়। কাজের সময় রোলারের চালককে সহযোগিতার জন্য একজন কার্যসহকারী থাকার নিয়ম থাকলেও সহকারী কর্মস্থলে হাজির ছিল না। ছিলেন না কাজ তদারকী কর্মকর্তা মো: মোজাম্মেল হক ভূইয়াও। রোলার চাপায় নিহত সাহাবা গুয়াগাছিয়ার তৌদি প্রবাসী সাহাবুদ্দিন প্রধানের একমাত্র সন্তান।

গজারিয়া উপজেলা প্রকৌশলী মো. আরজুরুল হক কার্যসহকারী আবদুল আজিজ সামান্য দূরত্বে উপস্থিত ছিলেন বলে দাবি করেন। তবে কাজের কার্যাদেশে কার্যসহকারীর উল্লেখ নেই বলে জানা যায়।গজারিয়া থানার ডিউটি অফিসার এএসআই মোয়াজ্জেম হোসেন জানান, শিশু কন্যা সাহাবার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

রোলার চাপায় শিশুর মৃত্যু, চালক আটক

আপডেট সময় ০৭:৩৬:৫১ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭