ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দারুণ জয়ে শীর্ষ দুইয়ে ঢাকা

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিপিএলের লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে দারুণ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই নম্বর স্থানটি নিশ্চিত করেছে ঢাকা ডায়নামাইটস। মাশরাফি বিন মর্তুজাবিহীন রংপুরকে ৪৩ রানে হারিয়ে সাকিব আল হাসানের ঢাকা।

টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৭ রান করে ঢাকা। জবাবে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৪ রানে করতে সমর্থ হয় রংপুর।

এ ম্যাচ শেষে শীর্ষে থাকা কুমিল্লা, ঢাকা, খুলনা, ও রংপুরের পয়েন্ট যথাক্রমে ১৬, ১৫, ১৫, ১২। পূর্ণ ১২টি করে ম্যাচ শেষ করেছে খুলনা, ঢাকা ও রংপুর। কুমিল্লার একটি ম্যাচ বাকি থাকলেও শীর্ষস্থানেই থাকবে তারা। এছাড়া ঢাকা ও খুলনার পয়েন্ট সমান হলেও রানরেটে এগিয়ে থাকায় শীর্ষ দুই নিশ্চিত করেছে সাকিবের দল। ফলে আসরের শীর্ষ দু’টি টিম অর্থাৎ কুমিল্লা ও ঢাকা সরাসরি ফাইনালের লক্ষ্যে প্রথম কোয়ালিফায়ারে খেলবে।

হেরে যাওয়া দলও শিরোপা নির্ধারণীতে পা রাখার সুযোগ পাবে। তিন ও চার নম্বরে থাকা খুলনা ও রংপুরের মধ্যকার এলিমিনেটর ম্যাচ জয়ীদের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে খেলবে তারা।

বুধবার ঢাকাকে মাত্র ১৩৮ রানে বেধে রেখেও হেরেছে রংপুর। রংপুর ওপেনার চার্লস ৩০ বলে করেন ২৬ রান। মাশরাফির অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পাওয়া ব্র্যন্ডন ম্যাককালাম ফিরেম এক রানেই। রবি বোপারা ৩০ বলে ২৮ রানে অপরাজিত থাকেন।

ঢাকা বোলারদের মধ্যে চার ওভারে মাত্র ১৩ রান খরচায় দুটি উইকেট নেন সাকিব। সমান দুটি উইকেট নেন আবু হায়দার। এছাড়া একটি করে উইকেট নেন মোসাদ্দেক, নারিন ও আমির।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে রংপুর বোলারদের দাপটে ঢাকার ব্যাটিংয়ে ধস নামে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আসা-যাওয়ার মিছিলের বিপরীতে এক প্রান্ত আগলে রাখেন দলনেতা সাকিব আল হাসান। অপরাজিত থাকা এ অলরাউন্ডার ৩৩ বলে দুটি চার ও দুটি ছক্কায় ৪৭ রান করেন। এছাড়া ২৩ বলে তিনটি চার ও একটি ছক্কায় ৩৩ রান করেন মেহেদি মারুফ।

রংপুর বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন রুবেল হোসেন ও এবাদত হোসেন। এছাড়া একটি করে উইকেট তুলে নেন স্যামুয়েল বাদ্রি, নাহিদুল ইসলাম ও আব্দুর রাজ্জাক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দারুণ জয়ে শীর্ষ দুইয়ে ঢাকা

আপডেট সময় ০৭:০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭