ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চাঁদপুরে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সাগরিকা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে নাম না জানা এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ধেররা এলাকার রেলপথের ব্রিজের পশ্চিম পাশে এই ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে চাঁদপুর রেলওয়ে (জিআরপি) পুলিশ।

হাজীগঞ্জ থানা পুলিশ জানায়, সন্ধ্যায় ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে থানা থেকে রেলওয়ে পুলিশকে জানানো হয়।

রেলওয়ে পুলিশ জানান, চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া সাগরিকা ট্রেন থেকে পড়ে এক যুবকের মারা যাওয়ার বিষয়টি এলাকাবাসী পুলিশকে জানায়। ওই যুবকের গায়ে টিশার্ট (কালো গেঞ্জি) ও পরনে জিন্সের প্যান্ট ছিলো।

চাঁদপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে চাঁদপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি। পরিচয় পাওয়া না গেলে আইনি ব্যবস্থা গ্রহণ করে বুধবার বেওয়ারিশ হিসেবে মরদেহ আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে।

এ ব্যাপারে চাঁদপুর রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চাঁদপুরে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

আপডেট সময় ০৫:২৬:২৭ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭