ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

যে কারণে আজ খেলছেন না মাশরাফি

আকাশ স্পোর্টস ডেস্ক:

মাশরাফি বিন মুর্তজা।  বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার তো বটেই। বিশ্ব ক্রিকেটাঙ্গনেও তার জনপ্রিয়তা গগনচুম্বী। কিন্তু রংপুর রাইডার্সের অধিনায়ক আজ ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে খেলছেন না।

তার জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন কিউই হার্ডহিটার ব্রেন্ডন ম্যাককালাম। কিন্তু কেন নেই মাশরাফি?

জানা গেছে, আগের ম্যাচে কুঁচকিতে টান লেগেছিল মাশরাফির। সেই চোট পিছু ছাড়েনি পুরোপুরি।  তবে সুসংবাদ হচ্ছে, ম্যাশের চোট ততটা গুরুতর নয়।

আজকের ম্যাচটা যেহেতু শুধুই আনুষ্ঠানিকতা তাই খেলছেন না মাশরাফি। কারণ ইতোমধ্যেই শেষ চার নিশ্চিত করেছে রংপুর।   মাশরাফি ছাড়াও একাদশে প্রায় ৬টি পরিবর্তন এনেছে রংপুর।

মাশরাফি চাইলে খেলতে পারতেন, কিন্তু তিনি নিজে এবং কোচ টম মুডি কোনো ঝুঁকি নিতে রাজী নন।

উল্লেখ্য, চলতি বিপিএলে ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্টের পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারি মাশরাফি। ওভার প্রতি রান দিয়েছেন মাত্র ৬.৫৮।   ব্যাট হাতে ১৫২.৩২ স্ট্রাইক রেটে রান করেছেন ১৩১।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

যে কারণে আজ খেলছেন না মাশরাফি

আপডেট সময় ০৪:১২:০৬ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭